বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই ফের শুনানি। রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত (Dearness Allowance) মূল মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে আগামীকাল ৩ নভেম্বর (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে। শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত হয়েছে। ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিএ মামলাটির সিরিয়াল নম্বর ৮. (DA Case)
আগামীকাল ডিএ মামলার শুনানি | Dearness Allowance
মলয়বাবু সমাজমাধ্যমে লিখেছেন, “আগামীকাল ০৩. ১১. ২৬ সর্বোচ্চ আদালতে ডিএ মামলা। সিরিয়াল নাম্বার ৮ রুম নম্বর ১১ জাস্টিস মাননীয় পি কে মিশ্র এবং জাস্টিস চন্দ্রশেখরের বেঞ্চে মামলাটির শুনানি হবে।” এর আগে গত ২৭ অক্টোবর ডিএ কেসটি বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল। তবে শুনানি হয়নি।
মলয়বাবু আরও জানিয়েছেন, “আগামীকালের (০৩/১১) ডিএ মামলায় সর্বোচ্চ আদালতে আমাদের সিনিয়র আইনজীবী সহ ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস উপস্থিত থাকবেন এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভার্চুয়াল শুনানিতে তার চেম্বার থেকে অংশগ্রহণ করবেন।” এর আগে এই মামলা নিয়ে মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছিলেন, “আগামী মঙ্গলবার সুপ্রিম ডিএ মামলা। ” কিন্তু সন্দেহ হয় মামলা শোনা হবে কিনা।”
কারণ হিসেবে তিনি লেখেন, “ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক ১৪/১২/২৬, পরবর্তী সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়বে। তারপরের সুপ্রিম কোর্টের মামলার তারিখে কিছু একটা হবে বলে মনে করছি।” মামলার শুনানিতে ইতিবাচক কিছু হবে বলে আশা করছেন তারা। যদিও মনিটরিং কমিটি আগামী ১৪ ডিসেম্বর মামলকারী বিভিন্ন সংগঠনগুলির সঙ্গে কলকাতায় বৈঠকে বসবে। সেই সময়ের আগে শুনানি কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় সরকারি কর্মীদের।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মন জয় করল চিংড়ির পিঠে! মতুয়া ঠাকুরবাড়ির এই বিশেষ রান্নার রেসিপি জানুন
বৈঠকের তার আগে সুপ্রিম কোর্টে কোনো চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার আশা খুব একটা দেখছে না সংগঠনগুলি। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ এখনও পুরোপুরি মেলেনি। বঞ্চিত হচ্ছেন গ্রান্ট ইন এইড-রা। আগামীকালের শুনানিতে সেই বিষয় তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে।












