বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) টি-টোয়েন্টি সিরিজ ২-৩ ফলে জিতে নিয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। তারপরেও চরম সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অধিনায়ক হিসেবে গত ছয় মাসের মধ্যে ১০ টি ম্যাচে হারের মুখ দেখেছেন তিনি। ফলে তার ওপর চরম ক্ষুব্ধ একটা বড় অংশের ভারতীয় দলের সমর্থকরা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুটি ম্যাচে শোচনীয়ভাবে হেরেছে মেন ইন ব্লুজ। সিরিজের প্রথম দুটি টান টান ম্যাচে নমন ধীর তফাৎ না গড়ে দিলে সিরিজ জেতা সম্ভব হতো না শ্রেয়স আইয়ারের পক্ষে। কিন্তু এতকিছুর পরেও অধিনায়কের ওপর থেকে ভরসা হারাচ্ছেন না গম্ভীর। আর তার পাশাপাশি ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

গৌতম গম্ভীর সরাসরি বলেছেন, “গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকাপের পর থেকে আমরা অনেক নতুন খেলোয়াড়কেও সেই সুযোগ দিয়েছিলাম। আমাদের দলে অভিজ্ঞতার বেশ কিছুটা ঘাটতি ছিল। বিশেষ করে ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মতো জায়গায় সফরের ক্ষেত্রে। বিশ্বকাপে আমাদের দলে যে পরিমাণ অভিজ্ঞতা ছিল, তার তুলনায় পরবর্তী সময়ে আমাদের বোলিং লাইনআপে অভিজ্ঞতার যে ঘাটতি দেখা দেয়, তা সবসময়ই বেশ চ্যালেঞ্জিং। আমাদের পুরো বিষয়টা সামলে খেলতে হয়েছে। ফলে পারফরম্যান্স সবসময় প্রত্যাশামতো হয়নি।”
আরও পড়ুন: ফের সেই চেনা অসুখ! ভারতীয় দল এই নির্দিষ্ট সমস্যায় পড়তেই পুরোপুরি ফ্লপ অভিষেক শর্মা
তিনি এরপর শ্রেয়স আইয়ারের পাশে দাঁড়িয়ে বলেছেন, “তাই আমার মনে হয়, বোলিং লাইনআপে এত অনভিজ্ঞতা থাকা সত্ত্বেও শ্রেয়স দারুণ কাজ করেছে। কারণ একজন অধিনায়ক হিসেবে আপনার সাফল্য নির্ভর করে আপনার বোলার বা ব্যাটাররা কেমন পারফর্ম করছে তার ওপর। বিশেষ করে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে সে অসাধারণ কাজ করেছে বলে আমার মনে হয়।”
আরও পড়ুন: ৩ বছরের লজ্জা কুড়িয়েছেন ৬ মাসে! সূর্যকুমারকে সরিয়ে শ্রেয়সকে অধিনায়ক করে কি ভুল করেছে BCCI?
তার পাশাপাশি ইতিপূর্বে দলে টপ অর্ডারে খেলার মতো তারকাদের আধিক্য থাকায় শ্রেয়স আইয়ারের নিজের পছন্দের জায়গা ছেড়ে ব্যাটিং করার গুণেরও প্রশংসা করেছেন তিনি। গম্ভীরের মতে অত্যন্ত বড় মনের খেলোয়াড় হলে তবেই এমনটা করা যায়। আর তার মতে শ্রেয়স আইয়ার ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে নিজের জন্য নয়, তিনি মাঠে নামছেন দলের কথা ভেবে।












