আজকের রাশিফল ৩ নভেম্বর, পারিবারিক জীবন সুখের হবে এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 3 November 2026.

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার এইদিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

মেষ রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে অবশ্যই সচেতন থাকুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ লাগবে না। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনার কোনও পরিকল্পনা ভেস্তে গেলেও আপনারা একসঙ্গে অনেকটা সময় অতিবাহিত করবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

বৃষ রাশি: যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের কোনও স্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখতে পারে। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই বাড়িতে নিয়মিত ধূপকাঠি জ্বালান।

মিথুন রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় এবং বাইরের কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করবেন। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার সুসংবাদ আজ আপনি পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ আমার একটি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন যেখান থেকে কিছু ভালো ধারণা পাবেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ ঘুমিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই ফুলের টবে সবুজ রঙের পাথর রাখুন এবং সবুজ রঙের বোতলে গাছ লাগান ও বাথরুমে সবুজ টাইলস স্থাপন করুন।

কর্কট রাশি: মন ভালো রাখার জন্য কিছু ভালো বই পড়ুন। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য দুজনের সন্দেহে ভালো। তাঁরা আজ বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনি আজ ভাই-বোনের সঙ্গে বাড়িতে একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই স্রোতযুক্ত জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করুন। এর ফলে আপনি লাভবান হবেন।

সিংহ রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিবাদ সতর্কতার সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সচেতন হতে হবে। আপনি আজ একজন দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে একটি বহু প্রতীক্ষিত বার্তা পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে খারাপ আচরণ করবেন না। আপনি এদেরকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাধু-সন্ত পুরোহিত বা অন্যান্য আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করুন।

কন্যা রাশি: আপনি আজ শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি কোনও খেলাধুলার পরিকল্পনা করতে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের লক্ষ্যে বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন। যাঁরা সৃজনশীল চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ সমস্যার সম্মুখীন হতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করুন।

Ajker rashifal todays horoscope 3 November 2026.

তুলা রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। বাড়িতে আজ একটি ধর্মীয় কাজ সম্পন্ন হতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর বালা পরুন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ আপনার একঘেয়ে কর্মসূচি থেকে বিরতি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোনও নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে ছোলার ডাল খেতে দিন।

ধনু রাশি: সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আপনার বাড়িতে আজ একজন পুরনো বন্ধু দেখা করতে আসতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। আমি আজ পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবনে সুখকর করে তোলার লক্ষ্যে নীল রঙের জামা বেশি করে পরুন।

আরও পড়ুন: চিনে গুপ্তধনের ছড়াছড়ি! ৫০ টি বড় খনির সমপরিমাণ সোনার খোঁজ, মাটির নিচে মূল্যবান ধাতুর বিশাল ভাণ্ডার

মকর রাশি: নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনি অনেকটা সময় পাবেন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও আপনার অভিজ্ঞতার মাধ্যমে সেই পরিস্থিতি সামলে নিতে পারবেন। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটতে পারে। পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময় অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ওয়ালেটে একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো রাখুন। লক্ষ্য রাখবেন, সেই কাপড়টি যেন নোংরা না হয়ে যায়।

আরও পড়ুন: সোনা-রুপো কেনার দারুণ সুযোগ! ক্রমশ কমছে দাম, কেন এই আকস্মিক দরপতন?

কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটি সঠিকভাবে কাজে লাগান। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একাকীত্বের অনুভূতি থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়িক কাজকর্মগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠের আয়োজন করুন।

মীন রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ ভিক্ষিত হয়ে উঠতে পারে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। ব্যবসা সম্পর্কিত গোপন তথ্য বেশি কাউকে জানিয়ে দেবেন না। এই রাশির পড়ুয়াদের গুরুত্বপূর্ণ কাজগুলি আজকেই সম্পন্ন করে ফেলা প্রয়োজন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার বাড়িতে একটি পাত্রে গঙ্গাজল রেখে তার মধ্যে রুপোর মুদ্রা ডুবিয়ে রাখুন।