বাংলা হান্ট ডেস্কঃ সকল সরকারি কর্মচারীর নজর ছিল এদিন সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত (Dearness Allowance) মামলার শুনানি ছিল মঙ্গলবার। শুনানির পরই ফেসবুক পোস্ট করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লেখেন, ‘গ্রান্ট ইন এইডদের জন্য যেখানে আইনজীবী বিকাশ সিং বলছেন সেখানে বাকিরা ভুলভাল কথা বলে সব শেষ করে দিচ্ছে!’ এদিকে এদিনের শুনানি নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ।
কী জানালেন আইনজীবী? Dearness Allowance
কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে মূল মামলাকারী সংগঠনের পক্ষ থেকে এদিন ডিএ মামলার শুনানিতে ঠিক কী হল, তা জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Advocate Bikash Ranjan Bhattacharya)।

এদিনের শুনানিতে ডিএ মামলায় সর্বোচ্চ আদালতে সংগঠনের তরফে সিনিয়র আইনজীবী সহ ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস উপস্থিত থাকবেন এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভার্চুয়াল শুনানিতে তার চেম্বার থেকে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছিলেন মলয়বাবু।
আরও পড়ুন: ‘সব শেষ করে দিচ্ছে..,’ গ্রান্ট ইন এইড-দের বকেয়া DA ইস্যুতে পোস্ট ভাস্কর ঘোষের
এদিনের ভিডিওবার্তায় বিকাশ রঞ্জন বাবু বলেন, “হেয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে ডিএ দেওয়ার বিষয়ে তা কতটা কার্যকর করা হয়েছে সেটাই বিচর্য ছিল। কমিটির পক্ষ থেকে বলা হল, স্টেট গভঃ এর পক্ষ থেকে বলা হল যে আগামী ১৬ই ডিসেম্বর মিটিং এর দিন স্থির হয়েছে। সুপ্রিম কোর্ট বললেন সেই কমিটির মিটিং এর পর তারা শুনবেন।”
তিনি আরও জানান, “জানুয়ারি মাসের কোনো একটা তারিখে ২১ বা ২৯ তারিখে শুনানির দিন স্থির হয়েছে। তবে সুপ্রিম কোর্টের পরিষ্কার বক্তব্য হচ্ছে, ফেব্রুয়ারী মাসে আমরা জাজমেন্ট দিয়েছি। ৯ মাস হয়ে গিয়েছে। এতদিন অপেক্ষা করার যুক্তি নেই। ডিএ সমস্ত কর্মীদের দিতে হবে।”












