বাংলা হান্ট ডেস্ক: ২০২৭ সালের ১০ অক্টোবরের জন্য এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা। কারণ, ওই দিনই ODI বিশ্বকাপে (ODI World Cup 2027) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (IND vs PAK)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ম্যাচের টিকিটের জন্য ৮৪ লক্ষ মানুষ আগ্রহী। ২০২৭ সালের ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সম্পন্ন হওয়া ODI বিশ্বকাপে ভারত (India National Cricket Team)-পাকিস্তান ম্যাচটি খেলা হবে। আশ্চর্যের বিষয় হল, ওয়ান্ডারার্স মাঠের দর্শক ধারণক্ষমতা মাত্র ৩৪,০০০।
ODI বিশ্বকাপে (ODI World Cup 2027) ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আকাশছোঁয়া আবেগ:
২০২৭-এর ODI বিশ্বকাপের ম্যাচগুলির টিকিটের জন্য তুমুল প্রতিযোগিতা চলছে: জানিয়ে রাখি যে, ICC মেন্স ODI বিশ্বকাপ ২০২৭-এর ফাইনালও আগামী ২১ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যার টিকিটের জন্য মোট ৯ লক্ষ মানুষ আগ্রহী। ২০২৭-এর ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য হুড়োহুড়ি: ক্রিকেটে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সবসময় আগ্রহ তৈরি করে। এমতাবস্থায়, বিশ্বকাপের আবহে এই লড়াই আরও উত্তেজক হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান বারংবার ভারতের কাছে পরাজিত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, শেষ ৯ টি ম্যাচে ভারত পাকিস্তানকে পরাজিত করেছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শেষ জয়টি এসেছে ২০২২ সালের এশিয়া কাপে।
আরও পড়ুন: চিনে গুপ্তধনের ছড়াছড়ি! ৫০ টি বড় খনির সমপরিমাণ সোনার খোঁজ, মাটির নিচে মূল্যবান ধাতুর বিশাল ভাণ্ডার
ভারত-পাকিস্তানের গ্রুপে কোন কোন দেশ রয়েছে: ভারত ও পাকিস্তান অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবোয়ের সঙ্গে এক গ্রুপে আছে। অন্যগ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
আরও পড়ুন: সোনা-রুপো কেনার দারুণ সুযোগ! ক্রমশ কমছে দাম, কেন এই আকস্মিক দরপতন?
গ্রুপ পর্বে উভয় গ্রুপের শীর্ষ ৩ টি দল ছাড়াও সেরা চতুর্থ স্থানাধিকারী দল সুপার-৭ পর্বে পৌঁছে যাবে। যেখান থেকে শীর্ষ ৪ টি দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।












