একসাথে পাঁচ রেকর্ড নিজের নামে করবেন রোহিত! নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস তৈরি করবেন হিটম্যান

Published on:

Published on:

Will Rohit Sharma be dropped from Team India even after his century?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন ওডিআই সিরিজের জন্য প্রস্তুত ভারতীয় দল (Indian Cricket Team)। গত সিরিজে নিন্দুকদের যোগ্য জবাব দিয়ে ফের একবার মাঠে নামতে মুখিয়ে মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma)। এই সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) তার সামনে সুযোগ থাকছে একাধিক ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার। পাঁচ ম্যাচের এই সিরিজে হিটম্যানের সামনে রয়েছে পাঁচটি নজির গড়ার হাতছানি।

রোহিতের জন্য আসন্ন পাঁচটি মাইলফলক:

১. আন্তর্জাতিক ক্রিকেটে ২১,০০০: ব্যাট হাতে এই পাঁচটি ম্যাচে মোট ৩৪৮ রান করতে পালেই আন্তর্জাতিক ক্রিকেটে ২১,০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন রোহিত। কোহলি, শচীন ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই মাইলফলক ছোঁবেন তিনি।

২. সেনা দেশগুলিতে ৫০০০ রান: পৃথিবীর প্রতি প্রান্তেই ব্যাট হাতে কমবেশি সফল রোহিত। এইমুহূর্তে সেনা দেশগুলিতে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর রানসংখ্যা ৪,৯৬৪। আর মাত্র ৩৬ রান করলেই এই দেশগুলিতে ৫,০০০ ওডিআই রান পূর্ণ করবেন তিনি। ভারতের প্রথম ওপেনার হিসেবে এই কীর্তি গড়ার সুযোগ তার সামনে।

৩. নিউজিল্যান্ডের মাটিতে শতরান: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই ফরম্যাটে সেঞ্চুরি হাঁকালেও নিউজিল্যান্ডের মাটিতে এখনও ৫০ ওভারের ক্রিকেটে তিন অঙ্কের স্কোর করতে পারেননি রোহিত। এই সিরিজে একটি শতরান করলেই চারটি সেনা দেশেই ওয়ান ডে শতরান করার নজির গড়বেন তিনি।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে বিরাট মাইলফলকের সামনে কোহলি! একসাথে ভাঙবেন তিনটি রেকর্ড

৪. ওডিআইতে ৪০০ ছক্কা: এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে রোহিত শর্মার মারা ছক্কার সংখ্যা ৩৮১। এই সিরিজে আর ১৯টি ছক্কা মারতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করবেন।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত রোহিত শর্মার! বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে এবার এই বিশেষ টুর্নামেন্ট খেলবেন হিটম্যান

৫. ১৫,০০০ রানের গণ্ডি: এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা ভারতের জয়ে যে কয়েকটি ম্যাচে মাঠে ছিলেন, সেই ম্যাচগুলিতে তাঁর রান সংখ্যা ১৪,৮১৭। তার নামের পাশে আর ১৮৩ রান যোগ হলেই ভারতের ম্যাচ জয়ের ক্ষেত্রে তার রানের সংখ্যা ১৫,০০০ ছুঁয়ে ফেলবে।