হাতে পাচ্ছেন না হার্দিককে! হতাশ শুভমান গিল অবশেষে মুখ খুললেন তারকা অলরাউন্ডার প্রসঙ্গে

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একের পর এক ওডিআই সিরিজের মধ্য দিয়ে আগামী বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে মাঠে নামছেন শুভমান গিলরা (Shubman Gill)। কিন্তু সব তারকা ক্রিকেটারকে এখনই হাতে পাচ্ছেন না ভারতীয় অধিনায়ক এবং তাদের মধ্যে অন্যতম একজন হলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

যেহেতু আসন্ন ওডিআই বিশ্বকাপের একটি বড় অংশ দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হচ্ছে তাই দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের গুরুত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনেকটাই বেশি হয়ে যায় স্বাভাবিকভাবেই। কিন্তু ভারতের সবচেয়ে প্রতিভাবান ও নির্ভরযোগ্য পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বেশ কিছুদিন মাঠের বাইরে রয়েছেন চোটের কারণে।

শেষবার হার্দিক পান্ডিয়াকে ২২ গজে দেখা গিয়েছিল গতবারের আইপিএলে। তারপর থেকে একের পর এক চোটের কবলে পড়ে আপাতত ভারতীয় দল থেকে অনেক দূরেই রয়েছেন তিনি। এখন তার সম্পর্কে আরেকটি খারাপ খবর সামনে এসেছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। চোটের জন্য হয়তো চলতি বছরে আর মাঠে ফেরাই হচ্ছে না তার। তার অনুপস্থিতিতে ওডিআই ফরম্যাটে নীতিশ রেড্ডি বা নমন ধীর কিছু ভালো পারফরম্যান্স উপহার দিলেও তারা পুরোপুরি হার্দিক পান্ডিয়ার বিকল্প কখনোই হতে পারবেন না।

এই দাবি স্বীকার করে নিয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তার অলরাউন্ড দক্ষতাকে সম্মান জানিয়ে গিল বলেছেন, “প্রথমত, হার্দিক পান্ডিয়া একজন দারুণ অলরাউন্ডার। বিশ্বে খুব কম ক্রিকেটারেরই তার মতো দক্ষতা রয়েছে। বোলার হিসেবে খেলার বিভিন্ন পর্যায়ে তাকে কাজে লাগানো যায়। সে নতুন বল কিংবা পুরোনো বল দুই দিয়েই কার্যকরী বোলিং করতে সক্ষম। আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে। চোটের কারণে সে দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আইপিএলের পর থেকে সে আর খেলেনি। আশা করি, সে দ্রুতই ফিরে আসবে। সে কিছু ঘরোয়া ক্রিকেট খেলবে এবং আশা করছি, খুব শীঘ্রই আমরা তাকে আবারও ভারতীয় দলে ফিরে পাবো।”

আরও পড়ুন: কেন ভারতীয় দলে নেই ঈশানরা! এবার BCCI-এর দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন যুবরাজ সিং

এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী ২০২৭ সালের আইপিএল মরশুম শুরুর আগে হার্দিককে আর মাঠে দেখা যাবে না। স্বাভাবিকভাবেই, সুস্থ হয়ে ওঠার এই সময়সীমার কারণে তিনি আসন্ন নিউজিল্যান্ড সফরের ভারতীয় স্কোয়াড থেকে পুরোপুরি ছিটকে গেছেন। ক্যালেন্ডারের দিকে তাকালে বোঝা যায়, ১৩ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ কিংবা ৩ জানুয়ারি থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুন: কোহলির ১০ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন অভিষেক! প্রথম ভারতীয় হিসেবে গড়লেন এই বড় কীর্তি

হার্দিক পান্ডিয়া যে সময় পুনরায় ক্রিকেট খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশঙ্কা কত হচ্ছে, ততদিনে ঘরোয়া ক্রিকেটের সূচি অনেক এগিয়ে যাব। এমনকি এই মরশুমের সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি উভয় টুর্নামেন্টই তখন শেষ হয়ে যাবে। ফলে আইপিএল ছাড়া আর অন্য কোনও মঞ্চ হার্দিক হাতে পাবেন না ফের একবার নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য।