অষ্টম বেতন কমিশনের এক বছর, নতুন বেতন কাঠামোর ঘোষণা কবে? অপেক্ষায় কর্মচারীরা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য গঠন করা হয়েছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। ৩ নভেম্বর ২০২৬ এ এক বছর পূর্ণ হল এই কমিশনের। অথচ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন ও পেনশন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত কোনও ঘোষণা করা হয়নি। একাধিক বিষয় নিয়ে অপেক্ষায় রয়েছেন কেন্দ্রের কর্মচারী ও পেনশনভোগীরা।

এখনও মেলেনি অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাঠামোর সুপারিশ

২০২৫ এর ২৮ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের কাজের পরিধিতে অনুমোদন দেয়। এরপর ওই বছরের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কমিশন। কমিশনকে সুপারিশ দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে ১৮ মাস। ইতিমধ্যেই বিভিন্ন কর্মচারী সংগঠন ও পেনশনভোগীদের কাছ থেকে প্রস্তাব ও মতামত সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। ২০২৭ সালের মে মাস নাগাদ সুপারিশ জমা পড়ার কথা থাকলেও এখনও চূড়ান্ত কিছু জমা পড়েনি।

8th pay commission salary structure update

কত বাড়বে বেতন: অষ্টম বেতন কমিশনে কতটা বাড়বে বেতন? তা নির্ধারণ হবে ফিটমেন্ট ফ্যাক্টরের উপরে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর বা নূন্যতম বেসিক বেতন (8th Pay Commission) ঘোষণা করা হয়নি। সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করা হয়েছিল। এতে কর্মচারীদের নূন্যতম বেসিক বেতন ৭০০০ টাকা থেকে বেড়ে হয় ১৮ হাজার টাকা।

আরও পড়ুন : মুম্বইয়ের মেরিন ড্রাইভের ধাঁচে সাজবে গঙ্গাপাড়! ডায়মন্ড হারবার থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রোর পরিকল্পনা অগ্নিমিত্রার

কী বলছে কেন্দ্র: অষ্টম বেতন কমিশন চালু হওয়ার পর এই ফ্যাক্টর আরও বাড়বে কিনা তা নিয়েই চলছে জল্পনা। চলতি বছরের ১০ অগাস্ট লোকসভায় এক লিখিত জবাবে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, কমিশন এখনও সুপারিশ জমা দেয়নি সরকারের কাছে। নতুন কমিশনের আওতায় বেসিক পেনশন, পারিবারিক পেনশন, অবসরকালীন সুযোগ সুবিধা পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে। তবে পেনশন বৃদ্ধি করার নতুন ফর্মুলা এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন : স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে ধ্যান স্বামীর! সাতসকালে নারকীয় ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরে

কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশের সম্ভাব্য কার্যকরী সময়ের কথা উল্লেখ করা হয়েছিল। যদিও এটি চূড়ান্ত কার্যকরী নির্দেশ নয়। সরকার যদি পরবর্তীতে আগের তারিখ অনুযায়ী সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নেয় তাহলে কর্মচারী ও পেনশনভোগীরা বকেয়া পেতে পারেন। যদিও কবে থেকে ও কীভাবে এই টাকা দেওয়া হবে তা চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তির উপরে নির্ভর করবে। কমিশনের রিপোর্টের জন্যই অপেক্ষা করতে হবে এখন।