দীপাবলিতে বিনামূল্যে সিলিন্ডার দেবে রাজ্য! ১.৮৯ কোটি পরিবারের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Government to provide free LPG cylinders on Diwali for 1.89 crore families

বাংলা হান্ট ডেস্ক : উৎসবের আনন্দের মাঝেও রান্নার খরচ নিয়ে চিন্তায় থাকতে হয় বহু পরিবারকে। বিশেষ করে রান্নার গ্যাসের (LPG Cylinder) দাম যেভাবে বেড়েছে, তাতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংসারের বাজেটে চাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী।

কারা পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)?

রাজ্যের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তারাই এই সুবিধা পাবেন। ঘোষণা অনুযায়ী, দীপাবলি এবং হোলি উপলক্ষে প্রত্যেক যোগ্য পরিবারকে একটি করে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। অর্থাৎ, বছরে দু’বার গ্যাসের রিফিলের জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে না তাঁদের। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৮৯ লক্ষ পরিবার এই সুবিধার আওতায় আসতে চলেছে।

Government to provide free LPG cylinders on Diwali for 1.89 crore families

এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন। তার আগে মহিলাদের আর্থিক সুবিধার কথা মাথায় রেখে এই ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, উজ্জ্বলা প্রকল্পের মূল উপভোক্তাদের মধ্যে রয়েছেন বহু মহিলা। এই সুবিধা চালু রাখতে বড় অঙ্কের অর্থও বরাদ্দ করেছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনায় ফের যোগ্য-অযোগ্য যাচাই! বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার যোগ্য পরিবারগুলিকে গ্যাসের রিফিল বাবদ ভর্তুকি দেওয়ার জন্য ১,৫০০ কোটি টাকা রাখা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে থাকা উপভোক্তারা আগে থেকেই নির্দিষ্ট নিয়মে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেয়ে থাকেন। তার সঙ্গে এবার যুক্ত হচ্ছে রাজ্য সরকারের উৎসবকালীন বিশেষ সুবিধা। ফলে দীপাবলি ও হোলির আগে রান্নার গ্যাসের খরচে বাড়তি সাশ্রয়ের সুযোগ পাবেন উত্তরপ্রদেশের যোগ্য পরিবারগুলি।

নির্বাচনের আগে যোগী সরকারের এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলে, তা সময়ই বলবে। তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন, বিনামূল্যের সিলিন্ডার দেওয়ার প্রক্রিয়া কবে শুরু হবে এবং উপভোক্তাদের হাতে কীভাবে সেই সুবিধা পৌঁছবে। সেই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা।