বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মৌসুমের যাত্রীতে অতিরিক্ত ভিড় সামাল দিতে এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল (Indian Railways)। কলকাতা থেকে নিউ কোচবিহার এর মধ্যে চালু হচ্ছে স্পেশাল ট্রেন। আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এর ফলে উত্তরবঙ্গে যাত্রীদের যাতায়াত সুবিধের জন্য কবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।
উত্তরবঙ্গের জন্য বিশেষ ট্রেন, ঘোষণা পূর্ব রেলের (Indian Railways)
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা নিউ কোচবিহার স্পেশাল ট্রেনটি চলবে প্রতি শনিবার করে (Indian Railways)। কলকাতা থেকে রাত ১১: ৪০ মিনিটে এই ট্রেনটি ছাড়বে। নিউ কোচবিহারে পৌঁছবে পরের দিন অর্থাৎ রবিবার বিকেল সাড়ে তিনটে। ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই ট্রেনে পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুন: ভাইয়ের মন জিততে পাতে থাকুক চিংড়ি ভুনা, রইল ওপার বাংলার বিশেষ রেসিপি
নিউ কোচবিহার ও কলকাতার স্পেশাল ট্রেনটি চলবে প্রতি রবিবার। ৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই ট্রেনে পরিষেবা পাবেন যাত্রীরা। নিউ কোচবিহার থেকে সন্ধ্যা সাড়ে ছটায় ছাড়বে এই ট্রেনটি। কলকাতায় পৌঁছবে পরের দিন সোমবার রাত ৮ঃ১০ মিনিটে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই ট্রেনটি একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের স্টপেজ দেবে। রেল সূত্রের খবর অনুযায়ী, স্পেশাল ট্রেনটি দাঁড়াবে- নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা এবং মালদহ টাউনে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, স্পেশাল ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ব্যবস্থা থাকছে। উৎসবের মরশুমে অনেকেই উত্তরবঙ্গে বেড়াতে যান। তাই বিশেষ ট্রেন চালানোয় বহু যাত্রীর সুবিধা হবে বলেই মনে করছেন রেল কর্তৃপক্ষ (Indian Railways)।












