একসময়ে করতেন বাসন মাজার কাজ! আজ ১৫ টি রেস্তোরাঁর মালিক, কীভাবে সফল হলেন নারায়ণ পূজারী?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র ৩৫ টাকা পকেটে নিয়ে ১৩ বছর বয়সে মুম্বইয়ে এসেছিলেন তিনি। জীবনের শুরুটা হয়েছিল হোটেলে থালাবাসন ধোয়া, টেবিল পরিষ্কার করা আর মেঝে মোছার মতো কঠিন কাজ দিয়ে। সেই ছেলেই আজ তৈরি করেছেন মুম্বইয়ের (Mumbai) অন্যতম সফল (Success Story) ও পরিচিত রেস্তরাঁ ব্র্যান্ড ‘শিব সাগর’ (Shivsagar)। তিনি নারায়ণ টি. পূজারী। তাঁর এই সাফল্যের কাহিনি প্রমাণ করে, অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে সামান্য পুঁজি নিয়েও বড় স্বপ্ন পূরণ করা সম্ভব।

শিব সাগরের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

কর্ণাটকের উদুপি জেলার গুজ্জাদি গ্রামের বাসিন্দা নারায়ণের পরিবার ছিল আর্থিক অনটনে। পরিবারের পাশে দাঁড়াতেই মাত্র ১৩ বছর বয়সে মুম্বই পাড়ি দেন তিনি। সেখানে দক্ষিণ মুম্বইয়ের ছোট ছোট হোটেল ও ক্যান্টিনে কাজ শুরু করেন। সারাদিন কঠোর পরিশ্রমের পরেও পড়াশোনা ছাড়েননি। দিনে কাজ এবং রাতে স্কুল—এই ছিল তাঁর প্রতিদিনের জীবন। কাজের সূত্রে মার্চেন্ট নেভির তরুণ ক্যাডেটদের সঙ্গে আলাপ তাঁর চিন্তাভাবনায় পরিবর্তন আনে। নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি (Success Story)।

আরও পড়ুন: বাংলাদেশে চিনের যুদ্ধবিমানে ট্রেনিং দেবে পাকিস্তান! পড়শি দেশের কর্মকাণ্ডে কেন চিন্তিত ভারত?

অবশেষে ১৯৯০ সালে মুম্বইয়ের ফোর্ট এলাকায় একটি ছোট আইসক্রিমের দোকান খোলেন নারায়ণ। রান্না থেকে শুরু করে দোকান পরিষ্কার, সব কাজই একা হাতে সামলাতেন। একদিন এক গ্রাহকের পরামর্শে দোকানে পাও ভাজি বিক্রি শুরু করেন। আর এই সিদ্ধান্তই বদলে দেয় তাঁর ভাগ্য। অল্প সময়ের মধ্যেই পাও ভাজি জনপ্রিয় হয়ে ওঠে। বাড়তে থাকে ক্রেতার সংখ্যা, প্রতিদিন বিক্রি হতে থাকে শত শত প্লেট।

এরপর গ্রাহকদের চাহিদা বুঝে মেন্যুতে একের পর এক নতুন পদ যোগ করেন তিনি। ২০০০-এর দশকে ভারতীয় খাবারের পাশাপাশি পিৎজা, মেক্সিকান খাবার-সহ নানা পদও জায়গা করে নেয়। এ ভাবেই ছোট আইসক্রিমের দোকান ধীরে ধীরে ‘শিব সাগর’ রেস্তরাঁ ব্র্যান্ডে পরিণত হয়। ব্যবসার পরিধি বাড়লেও খাবারের গুণমান ও স্বাদের সঙ্গে আপস করেননি নারায়ণ। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন কর্মীর সংখ্যাও কম নয়। একসময় ১৮ টাকায় বিক্রি হওয়া পাও ভাজির দাম বেড়ে ২০০ টাকা হলেও, তাঁর দাবি, খাবারের মান ও তৈরির পদ্ধতিতে বদল আসেনি।

 

আরও পড়ুন: দীপাবলিতে একাধিক রাজ্যে বন্ধ মদের দোকান! কোথায় কোথায় ড্রাই ডে ঘোষণা?

বর্তমানে মুম্বই, পুনে ও ম্যাঙ্গালুরু মিলিয়ে শিব সাগরের প্রায় ১৫টি শাখা রয়েছে। ট্র্যাক্সন-এর তথ্য অনুযায়ী, ২০১৫ অর্থবর্ষে সংস্থার রাজস্ব ছিল প্রায় ১০.৬৫ কোটি টাকা। ২০২৫ অর্থবর্ষে তা বেড়ে ১১১.৪৫ কোটি টাকায় পৌঁছেছে বলে অনুমান। অর্থাৎ, এক দশকে ব্যবসার রাজস্ব বেড়েছে প্রায় ১০ গুণ। মাত্র ৩৫ টাকা নিয়ে শুরু হওয়া এক কিশোরের জীবনসংগ্রাম আজ পরিণত হয়েছে কোটি টাকার ব্যবসায়িক সাফল্যের কাহিনিতে (Success Story)।