চাল-সিমুই নয়, ভাইফোঁটায় রাঁধুন বাদামের পায়েস, রইল রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কাল কালীপুজো। আর তারপরেই ভাইফোঁটা। মিষ্টির থালা সাজিয়ে ভাই বা দাদাকে ফোঁটা দেওয়ার রীতি দীর্ঘদিনের। কিন্তু এখন বাজারজাত মিষ্টিতে (Recipe) ভেজালের ছড়াছড়ি। নকল রঙ, পচা ছানা ব্যবহারের অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। তাই অনেকে চেষ্টা করেন বাড়িতেই মিষ্টি বানানোর, যা অনেক বেশি স্বাস্থ্যকর।

বাদামের পায়েসের রেসিপি (Recipe)

যেকোনো শুভ দিনে পায়েস বানানো হয়। বাঙালি উৎসব আর পায়েস সমার্থক বলা যায়। তবে চালের পায়েস বা সিমুইয়ের পায়েস খেলেও বাদামের পায়েস কি খেয়েছেন কখনও? কীভাবে বানাবেন দেখে নিন-

Badamer payesh recipe for bhaiphota

বাদামের পায়েসের উপকরণ:

ঘি- ১ চামচ

চাল- আধ কাপ

দুধ- ১ লিটার

ভেজানো বাদাম- ১/৪ কাপ

চিনি- ১/৪ কাপ

কন্ডেন্সড মিল্ক- ২-৩ চামচ

এলাচ গুঁড়ো

পেস্তা

কাজু

বাদাম

জাফরান

আরও পড়ুন : বাংলাদেশে চিনের যুদ্ধবিমানে ট্রেনিং দেবে পাকিস্তান! পড়শি দেশের কর্মকাণ্ডে কেন চিন্তিত ভারত?

বাদামের পায়েসের প্রণালী: গরম জলে বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পিষে নিন। এবার চাল ধুয়ে একটি বড় পাত্রে দুধ নিয়ে তার মধ্যে সামান্য জল মেশান। বেশি আঁচে দুধ (Recipe) ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে তার মধ্যে ঢেলে দিন চাল। মাঝে মাঝেই নাড়াতে থাকবেন। চাল সেদ্ধ হয়ে গেলে দুধের মধ্যে মিশিয়ে নিন বাদাম বাটা।

আরও পড়ুন : কালীপুজোয় অতিরিক্ত মেট্রো ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে, প্রথম ও শেষ মেট্রোর সময়েও বদল

দুধ ধীরে ধীরে ঘন হয়ে আসলে তার মধ্যে মিশিয়ে দিন কন্ডেন্সড মিল্ক। দুধ আরও ঘন হয়ে আসলে তার মধ্যে দিন এলাচ গুঁড়ো। এবার আঁচ একেবারে কমিয়ে দিয়ে দিন চিনি। এরপর বেশিক্ষণ ফোটাবেন না। এবার দিয়ে দিন জাফরান। অন্যদিকে অন্য একটি প্যানে ঘি গরম করে তাতে কুচিয়ে রাখা কাজু, পেস্তা, বাদাম দিয়ে হালকা করে ভেজে নিন। ওই ভাজা বাদাম পায়েসের মধ্যে মিশিয়ে কম আঁচে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি বাদামের পায়েস।