ব্যস্ততম রুটে অত্যাধুনিক বন্দে ভারত স্লিপার, বুকিং চালু হতেই শেষ সব টিকিট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ যাত্রার ক্ষেত্রে ভারতীয় রেলের জনপ্রিয়তা তুঙ্গে। কম ভাড়ায় লম্বা দূরত্বের সফরের জন্য ট্রেনের উপরেই ভরসা করেন অনেকে। উপরন্তু এখন দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বন্দে ভারতের মতো হাই স্পিড ট্রেনও চালু হয়ে গিয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Sleeper) চালু হওয়ার পরেই এর চাহিদা তুঙ্গে। উপরন্তু এবার বেঙ্গালুরু-মুম্বই রুটে চালু হয়েছে এই ট্রেন, যা অন্যতম ব্যস্ত রুট।

সমস্ত টিকিট বুকড দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের

গত ১ নভেম্বর থেকে চালু হয়েছে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার। ৩১ অক্টোবর সকাল ৮ টা থেকে শুরু হয়েছে টিকিট বুকিং। কিন্তু বুকিং শুরু হতেই কয়েক ঘন্টার মধ্যেই প্রথম দিকের বেশ কিছু দিনের টিকিট প্রায় শেষ হয়ে যায়। ফলত বুকিং সদ্য শুরু হলেও বিভিন্ন ক্লাসে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ওয়েটিং লিস্ট।

Vande Bharat Sleeper train all tickets booked

কেন এত চাহিদা: টিকিট বুকিংয়ের অন্যতম সাইট আইআরসিটিসি ওয়েবসাইটেও বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত স্লিপারের টিকিটের চাহিদা সবথেকে বেশি। সেকেন্ড এসি ও ফার্স্ট এসিতে প্রথম দিনেই বুকড সমস্ত টিকিট। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্যত ‘হাউজফুল’ নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আসলে দেশের অন্যতম ব্যস্ত রুট এটি। আগে যেখানে এই যাত্রাপথ অতিক্রম করতে ২০-২৪ ঘন্টা সময় লাগত, সেখানে এখন মাত্র ১৬ ঘন্টায় এই যাত্রাপথ অতিক্রম করা যাবে। এত কম সময়ে এই দীর্ঘ দুরত্ব অতিক্রম, বন্দে ভারত স্লিপারের অত্যাধুনিক, আরামদায়ক সুযোগ সুবিধার জন্য এই ট্রেনের চাহিদা এত বেশি।

আরও পড়ুন : পিছিয়ে পড়ল Jio! ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানির তকমা Airtel-এর কাছে, প্রথম স্থানে কে?

ভাড়া কত ট্রেনের: যদিও ভাড়া কিন্তু কম নয়। বেঙ্গালুরু-মুম্বই-বেঙ্গালুরু রুটে বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper) মোট ১৬ টি কোচ থাকবে। এই ট্রেনের থার্ড এসিতে ভাড়া ২৮১০ টাকা, সেকেন্ড এসিতে ৩৬৩০ টাকা, ফার্স্ট এসিতে ৪৪৫০ টাকা। বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে মোট ৮ টি স্টেশনে থামবে ট্রেনটি। অনন্তপুর, গুন্টাকাল, রায়চুর, যাদগির, কালাবুরাগি, সোলাপুর, পুণে এবং কল্যাণ স্টেশনে থামবে ট্রেনটি। জানা গিয়েছে, মোট দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন সেট চালানো হবে এই রুটে।

আরও পড়ুন : কালীপুজোয় অতিরিক্ত মেট্রো ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে, প্রথম ও শেষ মেট্রোর সময়েও বদল

২৭৬৫২ বেঙ্গালুরু স্টেশন থেকে রাত ৭ টা ৪৫ এ ছাড়বে। পরের দিন সকাল ১১ টা ৫৫ তে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। সোমবার বাদে সপ্তাহে ৬ দিন চলবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন।