আইফোনের পর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা! চ্যাটে না ঢুকেও দেখা যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: হোয়াটসঅ্যাপে (WhatsApp) কেউ মেসেজ পাঠালে তা পড়তে গেলেই অনেক সময় চ্যাট খুলতে হয়। আর চ্যাট খুললেই প্রেরকের কাছে পৌঁছে যায় নীল টিক। ফলে মেসেজ পড়েও সঙ্গে সঙ্গে উত্তর দিতে না চাইলে অনেকেই সমস্যায় পড়েন। আইফোন (iPhone) ব্যবহারকারীদের জন্য এ ধরনের সুবিধা আগে থেকেই রয়েছে। এবার অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের জন্যও একই রকম একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ব্যবস্থায় কথোপকথনে প্রবেশ না করেই সাম্প্রতিক মেসেজের বিষয়বস্তু দেখে নেওয়া যাবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ (WhatsAppp)

জানা যাচ্ছে, চ্যাটের তালিকায় থাকা নির্দিষ্ট কোনও কথোপকথনের উপর কিছুক্ষণ আঙুল চেপে রাখলেই খুলবে একটি ছোট প্রিভিউ উইন্ডো। সেখানে ওই চ্যাটের সাম্প্রতিক বার্তাগুলি দেখা যাবে। শুধু একটি মেসেজের ঝলক নয়, প্রয়োজনে ওই ছোট পর্দার মধ্যেই উপর-নীচে স্ক্রল করে একাধিক বার্তা পড়ে নেওয়া সম্ভব হবে। ফলে ব্যস্ততার মধ্যে দ্রুত কোনও মেসেজ দেখে নেওয়ার জন্য আর মূল কথোপকথনে ঢোকার প্রয়োজন পড়বে না (WhatsApp)।

আরও পড়ুন: চিপ-সহ বৈদ্যুতিক যন্ত্রাংশে ‘আত্মনির্ভর’ হবে ভারত! ‘সেমিকন 2.0’ পোর্টালের সূচনা করলেন অশ্বিনী বৈষ্ণব

এই ফিচারের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে গোপনীয়তা বজায় রাখার সুযোগ। কারণ, চ্যাট না খুলে প্রিভিউয়ের মাধ্যমে মেসেজ পড়লে প্রেরকের কাছে নীল টিক যাওয়ার কথা নয়। অর্থাৎ, কে কী লিখেছেন তা জেনেও ব্যবহারকারী নিজের অপঠিত অবস্থার চিহ্ন বজায় রাখতে পারবেন। বিশেষ করে যাঁরা মেসেজ পড়ার পর উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় নিতে চান, তাঁদের কাছে এই সুবিধা বেশ কার্যকর হতে পারে।

শুধু মেসেজ পড়া নয়, নতুন প্রিভিউ উইন্ডো থেকেই চ্যাট পরিচালনার একাধিক বিকল্পও পাওয়া যেতে পারে। কোনও কথোপকথন অপঠিত হিসেবে চিহ্নিত করা, পিন করে উপরে রাখা, আর্কাইভ করা, নির্বাচন করা কিংবা মুছে ফেলার মতো কাজ করা যাবে। পাশাপাশি ‘মোর অপশনস’ বিভাগে চ্যাট লক, নির্দিষ্ট তালিকায় কথোপকথন যোগ করা, চ্যাটের তথ্য দেখা এবং ফোনের হোম স্ক্রিনে শর্টকাট তৈরির সুবিধাও থাকতে পারে।

WhatsApp has introduced a new feature for Android users.

আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেফতার ২৬ বছরের সশস্ত্র যুবক

তবে কবে এই নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হবে, তা এখনও জানা যায়নি। আপাতত এটি তৈরির পর্যায়ে রয়েছে এবং পরীক্ষামূলক সংস্করণে কবে দেখা যাবে, সে বিষয়েও মেটার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ব্যক্তিগত কথোপকথনের পাশাপাশি পেশাগত যোগাযোগের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের (WhatsApp) ব্যবহার বাড়ছে। সেই কথা মাথায় রেখেই ব্যবহারকারীদের সময় বাঁচাতে এবং চ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ করতে এই নতুন সুবিধা আনার পরিকল্পনা করছে সংস্থা।