গম্ভীর আর BCCI-এর খারাপ ব্যবহারের জন্যই অবসর! সামি টেস্টকে বিদায় জানাতেই বিস্ফোরক এই তারকা

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ দীর্ঘদিন ধরেই আর পান না মহম্মদ সামি (Md. Shami)। সাম্প্রতিক অতীতে বিভিন্ন সিরিজে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলারদের দুর্দশা দেখে অনেকেই তাকে দলে ফেরানোর দাবি তুলছিলেন। কিন্তু বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের তালিকায় ছিলেন না এই তারকা পেসার। শেষপর্যন্ত ভারতীয় টেস্ট দল থেকে অবসর নিয়েছেন তিনি। আর সামির এই সিদ্ধান্তের জন্য এবার পুরোপুরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) দায়ী করছেন প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)।

তবে সামির অবসর ঘোষণায় বক্তব্যে কোনও দ্বেষ ছিল না কারোর প্রতি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার বল হাতে এই ফরম্যাটে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি, কিন্তু দলকে জেতাতে পারেননি।

তারপর গৌতম গম্ভীরের সময়ে আর টেস্ট ফরম্যাটে মাঠে নামা হয়নি তার টানা তিন বছর ধরে। তাই এই যাত্রায় ইতি টেনে সামি অবশেষে বলেছেন, “যখন আমি প্রথম ভারতের টেস্ট জার্সি পরেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল, তা হলো দেশের জন্য কিছু অর্জন করা। এরপর প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার কাছে কেবল একটি ফরম্যাট নয়, বরং এটি আমার জীবনের একটি অত্যন্ত বিশেষ অংশ হয়ে উঠেছিল।”

আরও পড়ুন: বিশ্বকাপের আগে গম্ভীরের মুখে হাসি! নিউজিল্যান্ডে এই তারকার পারফরম্যান্স দেখে স্বস্তিতে ভারতীয় দল

সামির এই ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের এই তারকা পেসারের প্রতি মনোভাব নিয়ে সরব হয়েছেন ক্রিস শ্রীকান্ত। তিনি নিজের বক্তব্যে বলেছেন, “এমনটা তো হওয়ারই ছিল। বিসিসিআই যেভাবে মহম্মদ সামির সঙ্গে আচরণ করেছে, তাতে এমন পরিণতিই হবে তা একরকম নিশ্চিতই ছিল। অত্যন্ত বেদনার সঙ্গে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের জন্য তিনি এত কিছু করেছেন, অথচ দুর্ভাগ্যবশত ভারতের হয়ে খেলার সুযোগ তিনি শেষদিকে আর পেলেনই না।”

আরও পড়ুন: শচীনের রেকর্ড ভাঙার দিনে কোহলির প্রশংসায় মাতলেন গিল! জানালেন বড় সত্যি

শ্রীকান্ত আরও বলেছেন, “এটি সত্যিই অত্যন্ত লজ্জাজনক। তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন, নিয়মিত উইকেট নিয়েছেন—তবুও দলে তাঁর কোনো জায়গা হয়নি। এটি নিশ্চিতভাবেই একটি জোরপূর্বক চাপিয়ে দেওয়া অবসর। বিসিসিআই এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য এটি চরম লজ্জার বিষয় যে, তারা নিজেদের সেরা খেলোয়াড়দের সঙ্গে এমন আচরণ করেছে। বিষয়টি সত্যিই বেদনাদায়ক।”