বাংলাহান্ট ডেস্ক: ক্ষমতায় আসার পর পরই বাংলায় সপ্তম পে কমিশন (7th pay Commission) গঠনে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার (Government of West Bengal)। নতুন বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ। সরকারি কর্মীদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বেতন কমিশনকে পরামর্শ দিতে একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সম্প্রতি নয়া বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)।
নয়া পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি | 7th pay Commission
বৃহস্পতিবার নবান্ন থেকে অর্থ দফতরের অডিট শাখা তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীরা সকলেই নয়া পে কমিশনের আওতায় আসবেন। রাজ্যপালের সম্মতিক্রমে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। নির্দেশ দিয়েছেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র।

কোন কোন বিশ্ববিদ্যালয় সপ্তম পে কমিশনের আওতায় দেখুন তালিকা
কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
মৌলনা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
বর্ধমান বিশ্ববিদ্যালয়
কল্যাণী বিশ্ববিদ্যালয়
পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়
সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়
রানিগঞ্জ বিশ্ববিদ্যালয়
বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিম্যাল এন্ড ফিশারি সায়েন্স
আলিয়া বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন: স্কুল-কলেজের পর এবার বিশ্ববিদ্যালয়েও পৃথক কমিশন! শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ রাজ্যের
জানিয়ে রাখি, রাজ্যের ২৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীর পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ডের নিয়মিত কর্মীদেরও কমিশনের আওতায় নিয়ে এসেছে রাজ্য সরকার। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এই তিনটি শিক্ষা বোর্ডের নিয়মিত কর্মীদের বেতন কাঠামো এবং চাকরির শর্ত পর্যালোচনা করে দেখবে কমিশন।












