দীপাবলির উপহার! কম্পিউটার টিচারদের DA বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, পাবেন ৬,৫০৭ জন

Published on:

Published on:

dearness allowance(366)

বাংলা হান্ট ডেস্কঃ দিওয়ালির দিনে ফের সুখবর দিল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের সরকারি কর্মচারীদের (State Government Employees) জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার দীপাবলির উপহার হিসেবে কম্পিউটার টিচারদের ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল।

ফের ডিএ বৃদ্ধি পাঞ্জাবে | Dearness Allowance

ঘটনাস্থল পাঞ্জাব। শনিবার পাঞ্জাব সরকার ৬,৫০৭ জন কম্পিউটার শিক্ষকের (Computer Teacher) ৪০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “শুভ দীপাবলি উপলক্ষে পাঞ্জাব সরকার তার কর্মচারীদের জন্য একটি বড় সুবিধা ঘোষণা করেছে। সরকার ৬,৫০৭ জন কম্পিউটার শিক্ষকের মহার্ঘ ভাতা ঐতিহাসিক ৪০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ১৮১ শতাংশ থেকে বাড়িয়ে ২২১ শতাংশ করা হয়েছে । ”

Dearness Allowance(251)

এদিকে সম্প্রতি সরকারি কর্মীদের ডিএ-ও বৃদ্ধি করেছে সেই রাজ্যের সরকার। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর দিয়েছে পাঞ্জাব সরকার। ৮ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের দিওয়ালি উপলক্ষে উপহার হিসেবে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে মান সরকার।

আরও পড়ুন: নয়া পে কমিশনের আওতায় কোন কোন বিশ্ববিদ্যালয়? গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি নবান্নের

সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ নভেম্বর মাসের বেতনের সাথে যুক্ত হবে বলে জানানো হয়েছে। সরকার মোট ১১ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে চলতি বছর। এর আগে ৪ শতাংশ করে দুটি কিস্তিতে বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, যার ফলে ডিএ-র হার ৪২ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশে পৌঁছে যায় এর আগে। আর সম্প্রতি ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে তা ৫৩ শতাংশে পৌঁছেছে।

এখানে উল্লেখ্য, পাঞ্জাবের ভগবন্ত মান সরকার এমন একটি মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর দিচ্ছে যখন বকেয়া ডিএ সহ অন্যান্য দাবিতে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সে রাজ্যে। রাজ্যের কর্মচারী ও পেনশনভোগীদের প্রদেয় বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বেড়ে ২২,৮১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং গোটা বিষয়টি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে।