বাংলাহান্ট ডেস্ক : চলছে উৎসবের মরশুম। আজ দীপাবলি, দুদিন পর ভাইফোঁটা। সারাবছর ডায়েট মেনে চললেও এই সময় ভালোমন্দ খাওয়া দাওয়া, মিষ্টিমুখ চলতেই থাকে। তবে মিষ্টি মানেই যে অস্বাস্থ্যকর, তেমনটা কিন্তু নয়। মিষ্টিকে (Recipe) স্বাস্থ্যকর করতে বানাতে পারেন সবজি দিয়ে।
লাউয়ের বরফির সহজ রেসিপি (Recipe)
দোকান থেকে না কিনে বাড়িতেই অনেকে বানান মিষ্টি। এই উৎসবের মরশুমে সবজি দিয়ে বানান মিষ্টি। লাউ দিয়েই বানিয়ে নিতে পারবেন বরফি। কীভাবে বানাবেন লাউয়ের বরফি? রইল রেসিপি-

লাউয়ের বরফির উপকরণ:
কুরিয়ে রাখা লাউ- দেড় কাপ
মাখন- ৩ টেবিল চামচ
তেজপাতা- ৩ টি
এলাচ- ৪ টি
দারচিনি- ৩ টি
চিনি- ১ কাপ
গুঁড়ো দুধ- আধ কাপ
নুন
আরও পড়ুন : দিওয়ালিতে ফের বাড়ল সোনার দাম, ২২ ও ২৪ ক্যারেটের নতুন রেট প্রকাশিত
লাউয়ের বরফির প্রণালী: কুরিয়ে রাখা লাউ থেকে প্রথমে চেপে চেপে জল বের করে নিন। এবার প্যানে মাখন গরম করে গোটা গরম মশলা ফোরন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিন লাউ (Recipe)। মাঝারি আঁচে ভালো করে লাউ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিন নুন, চিনি। এরপরেই সবজি থেকে জল বেরোতে শুরু করবে।
আরও পড়ুন : চন্দন তিলক পরায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ! স্কুলের বিরুদ্ধে মামলা ছাত্রের বাবার
এই পর্যায়ে মিশিয়ে দিন গুঁড়ো দুধ। জল শুকিয়ে গেলে মিশ্রণটি ঘন হয়ে উঠবে। এবার একটি থালায় ছড়িয়ে দিন মিশ্রণটি। তুলে ফেলুন গোটা গরমমশলাগুলি। মিশ্রণটি জমাট বাঁধলে বরফির আকারে কেটে নিন। এবার ফ্রিজে ঠাণ্ডা করে বা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পরিবেশন করুন লাউয়ের বরফি।












