‘পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না’, দীপাবলিতে ভারতকে শুভেচ্ছা জানিয়ে মোদীর কাছে বিশেষ আর্জি বালোচ তরুণীর

Published on:

Published on:

Farah Baloch makes a special request to Modi in the lead-up to Diwali 2026.

বাংলা হান্ট ডেস্ক: ভারতে এখন দীপাবলির (Diwali 2026) আনন্দ! দেশজুড়ে আলোর উৎসবে মেতে উঠেছেন সবাই। এই উৎসব প্রিয়জনদের সঙ্গে উদযাপনের প্রতীকও। এদিকে, সারা বিশ্বের মানুষও ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন। ঠিক এই আবহেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেখানে পাকিস্তানের বালোচিস্তান থেকে ফারাহ বালোচ নামের এক তরুণী ভারতের জনগণকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, ওই তরুণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বালোচিস্তানের (Balochistan) জনগণের কণ্ঠস্বর হয়ে তাঁদের সাহায্য করার জন্য আবেদনও করেছে।

দীপাবলিতে (Diwali 2026) ভারতকে শুভেচ্ছা জানিয়ে মোদীর কাছে বিশেষ আর্জি বালোচ তরুণীর :

কী জানিয়েছেন ওই তরুণী: জানিয়ে রাখি যে, ফারাহ বালোচ দীপাবলি উপলক্ষে তবে মা ও ভাইয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে তিনি প্রথমে ভারতের জনগণকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিশেষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তিনি বালোচিস্তানের পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতের কাছে সমর্থন চেয়েছেন।

‘আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না’: উল্লেখ্য যে, ওই ভিডিওতে ফারাহ বালোচ জানিয়েছেন যে, বালোচিস্তানের মানুষ তাঁদের নিজেদের ভূখণ্ডেই ক্রীতদাসের মতো জীবনযাপন করছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তান সেখানকার মানুষকে কখনোই নিজেদের নাগরিক হিসাবে গণ্য করেনি এবং সবসময় তাঁদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করেছে। তিনি আরও বলেন, বালোচিস্তানের জনগণ এখন স্বাধীনতা চান এবং আর পাকিস্তানের সঙ্গে থাকতে চান না। ফারাহ প্রধানমন্ত্রী মোদীর কাছে বালোচিস্তানের জনগণের কণ্ঠস্বর হয়ে তাঁদের সংগ্রামে সাহায্য ও সমর্থন জানানোর জন্য আবেদন জানান।

আরও পড়ুন: ‘সশস্ত্র নকশালদের যুগ শেষ, এখন লড়াই দিমাগি নকশালদের সঙ্গে,’ দীপাবলিতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

ইদের দিনেও প্রিয়জনদের জন্য প্রতিবাদ করতে হয়: এদিকে, নিজের বার্তায় ফারাহ বালোচ বালোচিস্তানের মানুষের আরেকটি কষ্টের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ভারতের মানুষ ভাগ্যবান যে, তাঁরা দীপাবলি ও ইদের মতো উৎসব তাঁদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উদযাপন করতে পারে। অন্যদিকে, তিনি বলেন, বালোচিস্তানের অনেক পরিবারকে উৎসবের দিনেও তাদের নিখোঁজ সদস্যদের জন্য প্রতিবাদ করতে হয়। তিনি বিশেষভাবে কোয়েটা প্রেস ক্লাবের বাইরের বিক্ষোভের কথা উল্লেখ করেছেন। ফারাহ বলেন, সেখানকার মানুষ তাদের নিখোঁজ প্রিয়জনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হচ্ছেন।

আরও পড়ুন: শিশু দিবসেই তৈরি হবে নতুন ইতিহাস! দুর্ধর্ষ বিশ্বরেকর্ড গড়বেন বৈভব সূর্যবংশী, অপেক্ষায় অনুরাগীরা

‘ভারত মাতার জয়’: ফারাহ বালোচ তাঁর ভিডিওর শেষে আবারও ভারতের জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। নিজেকে ভারতের ছোট বোন বলে অভিহিত করে তিনি জনগণকে ধন্যবাদ জানান। এছাড়াও, তিনি ‘আজাদ বালোচিস্তান জিন্দাবাদ’ এবং ‘ভারত মাতার জয়’ স্লোগান দিয়ে তাঁর ভিডিওটি শেষ করেন।