সৈকতনগরীতে হোমস্টে তৈরি করলে ৫ লক্ষের ভর্তুকি! দিঘার উন্নয়নে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari made several major announcements for development of Digha.

বাংলা হান্ট ডেস্ক: সৈকতনগরী দিঘার সামগ্রিক উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলে পর্যটনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তৎপর রাজ্য সরকার। এমতাবস্থায়, সোমবার দিঘায় উপস্থিত হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যেখানে পরিবেশ সংরক্ষণ (Digha) থেকে শুরু করে কর্মসংস্থান এবং দুর্যোগ মোকাবিলার বিষয়েও মনোযোগ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী (Chief Minister) শৌলা থেকে পেটুয়া পর্যন্ত মেরিন ড্রাইভ বাড়ানোর প্রস্তাবের বিষয়টি উপস্থাপিত করেন। এর পাশাপাশি তিনি জানান অমরাবতী পার্ককে ঢেলে সাজানো হবে। এছাড়াও স্নেক পার্ক বন্ধ হয়ে গিয়েছিল। তা ফের চালু করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

দিঘার উন্নয়নে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari):

জানিয়ে রাখি যে, মুখ্যমন্ত্রী বলেছেন সরকারের হেলিকপ্টার পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে, পাশাপাশি দিঘা সহ উপকূলবর্তী টুরিট স্পটগুলিতে পর্যটকদের যাতায়াত সহজ করতে CNG স্টেশন ও ই-বাসের চার্জিং পরিকাঠামো তৈরি করা হবে। এদিকে, পরিবহণ ও পর্যটন দপ্তরের উদ্যোগে বাসও চালানো হবে। যেগুলির মাধ্যমে ট্রেনে আসা পর্যটকেরাও তাজপুর থেকে শুরু করে মন্দারমণি, এবং ওড়িশার চন্দনেশ্বর শিবমন্দির সহজেই পৌঁছতে পারবেন।

উল্লেখ্য যে, নতুন পর্যটন কেন্দ্র তৈরি ছাড়াও উপকূলবর্তী এলাকায় ভাঙন প্রতিহত করার জন্য দু’টি প্রকল্প-সহ নতুন পর্যটন ক্ষেত্রগুলিতে হোমস্টে তৈরি করার ক্ষেত্রে সরকারের ভর্তুকি এবং দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে বিশেষ বাহিনীর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, হোমস্টে তৈরি করার ক্ষেত্রে উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকার বিপুল ভর্তুকি প্রদান করা হবে।

আরও পড়ুন: ‘পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না’, দীপাবলিতে ভারতকে শুভেচ্ছা জানিয়ে মোদীর কাছে বিশেষ আর্জি বালোচ তরুণীর

এদিকে, চাঁদপুর ও শঙ্করপুরে ভাঙন রোধে সেচ দপ্তরের দু’টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। যেগুলিতে মোট ব্যয় হবে প্রায় ১,৬০০ কোটি টাকা। এছাড়াও, প্রাকৃতিক বিপর্যয় এবং ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে ২৫ সদস্যের অর্জুন বাহিনীর সম্প্রসারিত ইউনিট দিঘায় মোতায়েন করা হবে। অপরদিকে, দিঘায় ঝাউবন ফিরিয়ে আনা ছাড়াও নদীতে ম্যানগ্রোভ রোপনের ক্ষেত্রেও বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে বিকশিত ভারত ও জি-২০-র সঙ্গে যুক্ত করে এই উদ্যোগ সম্পন্ন করার বিষয়টিও উপস্থাপিত করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘সশস্ত্র নকশালদের যুগ শেষ, এখন লড়াই দিমাগি নকশালদের সঙ্গে,’ দীপাবলিতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

জানিয়ে রাখি যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্বের সরকার সাগরমেলা প্রকল্পে অংশ না নেওয়ায় বিপুল ক্ষতি হয়েছে। তবে বর্তমান সরকার এই প্রকল্পে যুক্ত হওয়ার মাধ্যমে মৎস্যবন্দর থেকে শুরু করে মাছ ধরার ক্ষেত্রে যে ঘাটতি গুলি রয়েছে সেগুলির উন্নয়নের ক্ষেত্রে মনোযোগ দেবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বিপদ এড়াতে মৎস্যজীবীদের সঙ্গে জরুরি যোগাযোগ স্থাপনের জন্য দিঘায় হাই-ফ্রিকোয়েন্সি যোগাযোগ ব্যবস্থাসহ কন্ট্রোল রুম তৈরি হবে। এছাড়াও, দুর্যোগ মোকাবিলায় আগামী বছরের মার্চে রাজ্য পুলিশের ৫০ জন সদস্যকে নিয়ে ডিএমজি সেল গঠনের পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।