নিজের বাড়িতেই গুলিবিদ্ধ! মর্মান্তিক মৃত্যু পাক সংবাদ সঞ্চালকের, আটক স্বামী

Published on:

Published on:

Pakistani News Anchor Rabia Ahsan found shot dead in her bedroom.

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) রাওয়ালপিন্ডিতে নিজের বাড়ির শোয়ার ঘর থেকে উদ্ধার হল এক মহিলা টেলিভিশন সঞ্চালিকার (Pakistani News Anchor) গুলিবিদ্ধ দেহ। মৃতার নাম রাবিয়া আহসান (Rabia Ahsan)। রবিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তাঁর স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। কী ভাবে ওই মহিলার মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’ আসিফা ভুট্টো-জারদারি।

মর্মান্তিক মৃত্যু পাক সংবাদ সঞ্চালকের (Pakistani News Anchor), আটক স্বামী:

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার বিকেল ৩টে নাগাদ নিজের শোয়ার ঘরে গুলিবিদ্ধ হন রাবিয়া। ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন তাঁর মা ও বোন। তাঁরা বাড়ির সামনের লনে ছিলেন বলে জানা গিয়েছে। হঠাৎ গুলির শব্দ শুনে ঘরের দিকে ছুটে যান রাবিয়ার বোন আলউইনা। সেখানে গিয়ে তিনি দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন রাবিয়া। অন্য দিকে, তাঁর স্বামী আহসান তাহিরের হাতে ছিল একটি পিস্তল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় (Pakistani News Anchor)।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য! সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর

প্রাথমিক তদন্তে রাবিয়ার শরীরে গুলির একাধিক ক্ষত পাওয়া গিয়েছে। গলার নীচে এবং পিঠের ডান দিকে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি ঘটনাস্থল থেকে একটি পয়েন্ট ৩০ বোরের পিস্তল এবং কার্তুজ বাজেয়াপ্ত করেছে। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, বাড়ির এক পরিচারক পুলিশকে জানিয়েছেন, ভুলবশত গুলি চলেছে বলে দাবি করেছিলেন তাহির। তবে জিজ্ঞাসাবাদের সময় ওই আগ্নেয়াস্ত্রের কোনও বৈধ লাইসেন্স দেখাতে পারেননি তিনি। আপাতত পাকিস্তানের দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, দুই কন্যাসন্তানের মা রাবিয়া পাকিস্তানের ‘৯২ নিউজ়’ চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর স্বামী আহসান তাহির ‘ওভারসিজ় পাকিস্তানিস ফাউন্ডেশন’-এর ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত। সরকারি প্রতিষ্ঠানের এক আধিকারিকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় ঘটনাটি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

Pakistani News Anchor Rabia Ahsan found shot dead in her bedroom.

আরও পড়ুন: বাদ পড়বেন এই তিন শ্রেণীর যুবক-যুবতী, ২৩ নভেম্বর থেকে যুবশক্তি প্রকল্পে আবেদন শুরু!

রাবিয়ার মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’ আসিফা ভুট্টো-জারদারি। প্রেসিডেন্টের সমাজমাধ্যমের হ্যান্ডেল থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিন মাস আগে হিনা জাভেদ নামে আর এক মহিলার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আসিফার বক্তব্য, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের জবাবদিহির আওতায় আনা জরুরি, যাতে তাঁরা কোনও ভয় ছাড়াই নিজেদের জীবন ও পেশাগত দায়িত্ব পালন করতে পারেন (Pakistani News Anchor)।