৬০ পেরোলেই বন্ধ অন্নপূর্ণা যোজনা! টাকা পেতে উপভোক্তাদের কী করতে হবে, নিয়ম জানুন

Published on:

Published on:

Annapurna Yojana age restriction rules explained

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে রাজ্য সরকার। তবে উপভোক্তার ৬০ বছর পেরোলেই বন্ধ হয়ে যায় এই প্রকল্পের (Government Scheme) সুবিধা। সেক্ষেত্রে টাকা পাওয়া বজায় রাখতে সংশ্লিষ্ট উপভোক্তাকে কী করতে হবে, নিয়ম কী বলছে জেনে নিন।

৬০ পেরোলেই বন্ধ অন্নপূর্ণা যোজনা | (Annapurna Yojana)

অন্যান্য সকল সরকারি প্রকল্পের মতো অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই মাসে মাসে ৩ হাজার টাকা করে পাওয়া যায়। এর মধ্যে অন্যতম আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। ২৫ বছরের কম বা ৬০ বছরের বেশি বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন।

Annapurna Yojana

তবে অন্নপূর্ণা যোজনার উপভোক্তার বয়স ৬০ পেরোলেও চিন্তা নেই। কারণ প্রবীণ মহিলারা যাতে আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত না হন, সেই জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে। ৬০ পেরনোর পর সেগুলির সুবিধা নেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ রাজ্যের মৎসজীবীদের উন্নয়নে জোর! আর্থিক লাভ বাড়াতে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

৬০ বছর বা তার বেশি প্রবীণদের জন্য বার্ধক্য ভাতা রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই প্রকল্পের টাকা দেয়। পাশাপাশি স্বামীহারা মহিলারা নির্দিষ্ট বয়স ও শর্ত অনুযায়ী বিধবা ভাতার জন্যও আবেদন করতে পারেন।

এছাড়া তপশিলি জাতিভুক্ত প্রবীণ নাগরিকদের জন্য তপশিলি বন্ধু ও আদিবাসী সম্প্রদায়ের প্রবীণদের জন্য জয় জোহার প্রকল্প রয়েছে। এগুলির মাধ্যমেও মাসে মাসে আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। কৃষিকাজের সঙ্গে যুক্ত প্রবীণ নাগরিকরা আবার চাইলে কৃষক বার্ধক্য পেনশনের জন্যও আবেদন করতে পারেন।

অন্নপূর্ণা যোজনার কোনও উপভোক্তার ৬০ বছর বয়স পেরোলে প্রথমে স্থানীয় পঞ্চায়েত অফিস, পুরসভা বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানকার আধিকারিকরা সবদিক খতিয়ে দেখে কোন প্রকল্পে আবেদন করতে হবে তা বলে দিতে পারেন। সেই অনুযায়ী যথাযথ নথিপত্র সহযোগে সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন করা যেতে পারে। সরকারের বেঁধে দেওয়া সব শর্ত পূরণ হলে নতুন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়া যাবে।