‘আরও যদি দু-পাঁচ হাজার দরকার হয় তবে..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

annapurna yojana(124)

বাংলা হান্ট ডেস্কঃ প্রতি মাসে নতুন করে বড় সংখ্যক উপভোক্তা জুড়ছে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আর জনপ্ৰিয়তাও সমানে বাড়ছে এই প্রকল্পের। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জুন মাস থেকে শুরু হয়েছে এই প্রকল্প। বর্তমানে বাংলার দেড় কোটিরও অনেক বেশি মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পেয়েছেন। তবে এখনও পর্যন্ত অনেকে একবারও টাকা পাননি বলে অভিযোগ। অনেকেই বঞ্চনার অভিযোগ তুলেছেন। এই বিষয়ে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা | Annapurna Yojana

সম্প্রতি হিঙ্গলগঞ্জে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তাঁকে হিঙ্গলগঞ্জের (Hingalganj) মহিলাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখানে ৭০ হাজারের বেশি মহিলা পেয়েছে। আরও যদি দু-পাঁচ হাজার দরকার হয় বিডিও আছে, ডিএম আছে দেখে ভেরিফিকেশন করে দেবে।”

annapurna yojana(122)

মুখ্যমন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনা ১ কোটি ৬৫ লক্ষ মানুষ পেয়েছে। অনুপ্রবেশকারীদের তো দেব না। যারা অনুপ্রবেশকারী তারা পাবেনা সরকারের সামাজিক প্রকল্প।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। অযোগ্যরা সকলে বাদ যাবেন।

আরও পড়ুন: ৬০ পেরোলেই বন্ধ অন্নপূর্ণা যোজনা! টাকা পেতে উপভোক্তাদের কী করতে হবে, নিয়ম জানুন

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এদিকে সম্প্রতি অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা ফের যাচাই করে অযোগ্যদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

মনে করা হচ্ছে, গত মাসের উপভোক্তার তালিকায় বেশ কিছু ভুয়া উপভোক্তা ঢুকে গিয়েছিল। তাই সরকার নির্দেশিকা জারি করে বলা হয়, তালিকায় কোনও সরকারি কর্মচারী বা আয়করদাতা অথবা মৃত ব্যক্তির নাম থাকলে তদন্ত করে চিহ্নিত করতে হবে।