বাংলা হান্ট ডেস্কঃ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। চালু করা হয়েছে একাধিক প্রকল্প। এলআইসির (Life Insurance Corporation of India) তরফেও মহিলাদের জন্য একটি দুর্দান্ত প্রকল্প আনা হয়েছে। তার নাম এলআইসি বিমা সখী যোজনা (LIC Bima Sakhi Scheme)। এর মাধ্যমে মাধ্যমিক পাশ হলেই মাসে মাসে ৭ হাজার টাকা পাওয়ার সুযোগ মিলতে পারে।
এলআইসি বিমা সখী যোজনার যোগ্যতা | (LIC Bima Sakhi Scheme)
এলআইসি বিমা সখী যোজনায় ইতিমধ্যেই বহু মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এর মাধ্যমে তাঁরা বিমা এজেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে বছরে ৮৪ হাজার টাকা পাওয়া যেতে পারে।

এলআইসি বিমা সখী যোজনার মাধ্যমে মহিলারা তিন বছরের জন্য বিমা এজেন্ট হওয়ার সুযোগ পান। এই প্রশিক্ষণের সময়েই মহিলারা মাসে মাসে ৭ হাজার টাকা করে পান। পাশাপাশি পলিসি বিক্রির উপরেও কমিশন পাওয়া যায়।
আরও পড়ুনঃ সরকারি বাসেই প্রাইভেটের লাক্সারি! নতুন Volvo 9600 বাসে কী কী সুবিধা পাওয়া যাবে জানুন
এলআইসির এই স্কিমে প্রথমে বছরে মাসে ৭ হাজার টাকা করে দেওয়া হয়। দ্বিতীয় বছরে মাসে মাসে ৬ হাজার টাকা ও তৃতীয় বছরে ৫ হাজার টাকা করে পান ট্রেনি মহিলারা। সব মিলিয়ে তিন বছরে প্রায় ২ লাখ টাকা করে দেয় এলআইসি। পাশাপাশি প্রথম বছরেই বিমা বিক্রির মাধ্যমে ৪৮ হাজার টাকা কমিশনও পাওয়া যেতে পারে।
এলআইসি বিমা সখী স্কিমে আবেদন করতে হলে প্রথমে এলআইসির অফিশিয়াল ওয়েবসাইট https://licindia.in/ -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের পছন্দের ভাষা বেছে নিতে হবে।
এলআইসির ওয়েবসাইট খুললেই সেখানে অনেক স্কিম দেখা যায়। সেখান থেকে বিমা সখী যোজনা বেছে নিতে হবে। সবশেষে এই প্রকল্পের ফর্ম ফিল আপ করে তা জমা করে দিতে হবে।
এলআইসি বিমা সখী স্কিমের মাধ্যমে স্বনির্ভরতার স্বাদ খুঁজে পেয়েছেন বহু মহিলা। আপনিও যদি এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠতে চান, তাহলে আবেদন করে ফেলতেই পারেন।












