কেন্দ্রীয় কর্মীদের মুখে হাসি! ৬৩% ডিএ কার্যকর, মাসে কত টাকা বাড়ল বেতন?

Published on:

Published on:

when will central government employees get increased salary

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) বেতন কাঠামোয় ফের বড়সড় বদল। মহার্ঘ ভাতা বৃদ্ধির জেরে এবার মাসিক আয়ের অঙ্কে কতটা পরিবর্তন আসতে চলেছে, তা নিয়ে হিসাবনিকাশ শুরু হয়েছে কর্মচারী মহলে। বিশেষ করে যাঁদের বেসিক পে তুলনামূলক কম, তাঁদের ক্ষেত্রে বাড়তি ডিএ কতটা আর্থিক সুবিধা এনে দেবে, তা জানা জরুরি।

সরকারি কর্মীরা (Government Employees) কত বেশি মাইনে পাবেন ?

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়ে ৬৩ শতাংশ করা হয়েছে। এতদিন পর্যন্ত মূল বেতনের ৬০ শতাংশ হারে এই ভাতা দেওয়া হচ্ছিল। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ডিয়ারনেস রিলিফের হারও সমপরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকেই এই সংক্রান্ত প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৪৮.৫৪ লক্ষ কর্মী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী এই সুবিধার আওতায় আসবেন। তবে এই অতিরিক্ত সুবিধা দিতে কেন্দ্রকে এক বছরে প্রায় ১০,০১৬.১০ কোটি টাকা ব্যয় করতে হবে।

when will central government employees get increased salary

কোনও কর্মীর মূল বেতন ১৮ হাজার টাকা হলে, পুরনো নিয়মে তাঁর মাসিক ডিএ-র অঙ্ক ছিল ১০,৮০০ টাকা। ৬৩ শতাংশ হারে নতুন হিসাব কার্যকর হলে সেই অঙ্ক পৌঁছবে ১১,৩৪০ টাকায়। অর্থাৎ, আগের তুলনায় প্রতি মাসে ৫৪০ টাকা বেশি পাবেন ওই কর্মী।আবার ২৯,২০০ টাকা বেসিক পে যাঁদের, তাঁদের ক্ষেত্রেও বাড়বে মাসিক প্রাপ্তি। আগে এই বেতনের উপর ৬০ শতাংশ হারে ডিএ বাবদ মিলত ১৭,৫২০ টাকা। সংশোধিত হারে তা বেড়ে হবে ১৮,৩৯৬ টাকা। ফলে প্রতি মাসে অতিরিক্ত ৮৭৬ টাকা যোগ হবে তাঁদের আয়ে। মূল বেতন যত বেশি, বর্ধিত ডিএ-র অঙ্কও সেই অনুপাতে বাড়বে।

আরও পড়ুন : মাধ্যমিক পাশেই মাসে ৭ হাজার টাকা! এলআইসি বিমা সখী স্কিমের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের কাঠামো মেনেই মহার্ঘ ভাতার সংশোধন করা হয়েছে। বাজারে পণ্য ও পরিষেবার দাম বাড়লে সরকারি কর্মীদের দৈনন্দিন খরচেও তার প্রভাব পড়ে। সেই আর্থিক চাপের সঙ্গে সামঞ্জস্য রাখতেই নির্দিষ্ট সময় অন্তর ডিএ পর্যালোচনা করে কেন্দ্র। সাধারণত বছরে দু’বার এই সংশোধন করা হয়।

নতুন হারের সুবিধা কার্যকর হচ্ছে ১ জুলাই থেকে। অর্থাৎ, জুলাই মাস থেকেই বর্ধিত ভাতা পাওয়ার কথা থাকলেও এতদিনের ব্যবধানের জন্য চার মাসের বকেয়া তৈরি হয়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অতিরিক্ত ডিএ কর্মীদের প্রাপ্য হবে। তবে সেই টাকা একসঙ্গে দেওয়া হবে, নাকি অন্য কোনও পদ্ধতিতে মেটানো হবে, তা সরকারি নির্দেশিকা প্রকাশের পরই স্পষ্ট হবে।