৪৪,৯০০ টাকা বেসিক পে হলে ৫ লক্ষের বেশি এরিয়ার? অষ্টম পে কমিশনে কত বাড়বে বেতন?

Published on:

Published on:

8th Pay Commission

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে এখন থেকেই নানা হিসেব শুরু হয়েছে। নতুন বেতন চালু হলে মাসে কত টাকা বেশি মিলবে, পাশাপাশি গত কয়েক মাসের বকেয়া হিসেবে কত টাকা পাওয়া যেতে পারে, তা নিয়েও আগ্রহ রয়েছে কর্মীদের। একটি সম্ভাব্য হিসেব বলছে, ৪৪,৯০০ টাকা বেসিক পে হলে ১২ মাসের বকেয়া বাবদ ৫ লক্ষ টাকারও বেশি মিলতে পারে। তবে এই অঙ্ক নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তার উপর। চলুন দেখে নেওয়া যাক পুরো হিসেব।

8th Pay Commission : ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে নতুন বেতন কত?

ধরা যাক, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বর্তমান বেসিক বেতন ৪৪,৯০০ টাকা। তিনি লেভেল ৬ পে ম্যাট্রিক্সের আওতায় রয়েছেন। এবার অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.৫৭ করা হয়, তাহলে তাঁর নতুন বেসিক বেতন কত হতে পারে? এই হিসেব অনুযায়ী, ৪৪,৯০০ টাকার সঙ্গে ২.৫৭ গুণ করলে নতুন মূল বেতন দাঁড়াচ্ছে ১,১৫,৩৯৩ টাকা। অর্থাৎ, গোল করে হিসেব করলে প্রায় ১,১৫,৪০০ টাকা।

8th Pay Commission government employees hope for pay hike

কেন মিলতে পারে এত টাকা এরিয়ার?

এর পিছনে রয়েছে নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার সময়ের হিসেব। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সেই হিসাবে অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু এখনও নতুন বেতন কাঠামো চালু হয়নি।

আরও পড়ুনঃ ভোটার কার্ড-প্যান কার্ড দেখিয়েও লাভ হল না! নাগরিকত্বের মামলায় বড় রায় হাই কোর্টের

ফলে ১ জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর করা হলে তার পরবর্তী সময়ের বকেয়া টাকা কর্মীদের দেওয়া হতে পারে। এই কারণেই এরিয়ার নিয়ে এত আলোচনা। তবে কমিশনের চূড়ান্ত সুপারিশের উপরই পুরো বিষয়টি নির্ভর করছে।

ডিএ-র হিসেবেও রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়

বকেয়া কত হবে, তা বের করতে ডিএ-র হিসেবও ধরতে হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ছিল ৬০ শতাংশ। জুলাই মাস থেকে তা বেড়ে হয়েছে ৬৩ শতাংশ। এই হিসেব ধরে ৪৪,৯০০ টাকা বেসিক পে-র সঙ্গে ডিএ যোগ করলে প্রথম ছয় মাসে বর্তমান মাসিক বেতন দাঁড়ায় প্রায় ৭১,৮৪০ টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তা বেড়ে হয় প্রায় ৭৩,১৮৭ টাকা।

১২ মাসের বকেয়া কত হতে পারে?

নতুন বেতন এবং বর্তমান বেতনের মধ্যে পার্থক্য হিসেব করলেই সম্ভাব্য এরিয়ারের অঙ্ক পাওয়া যাবে।জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসে বেতনের পার্থক্য প্রায় ৪৩,৫৬০ টাকা। ছয় মাসে সেই অঙ্ক দাঁড়াচ্ছে ২,৬১,৩৬০ টাকা। অন্যদিকে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে পার্থক্য প্রায় ৪২,২১৩ টাকা। এই ছয় মাসের মোট হিসেব করলে পাওয়া যাচ্ছে ২,৫৩,২৭৮ টাকা। দুই সময়ের টাকা একসঙ্গে যোগ করলে মোট বকেয়া দাঁড়াচ্ছে ৫,১৪,৬৩৮ টাকা। অর্থাৎ, এই হিসেব ঠিক হলে একজন কর্মী প্রায় ৫.১৫ লক্ষ টাকা এরিয়ার পেতে পারেন।

তবে এই অঙ্ক নিশ্চিত নয়। কারণ এখনও অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ সামনে আসেনি। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হবে কি না, নতুন বেসিক পে কত দাঁড়াবে এবং বকেয়া কীভাবে দেওয়া হবে, সবটাই নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর (8th Pay Commission)।