বাংলাহান্ট ডেস্ক : শান্তিপুরের বড়বাজারের বামাকালী (Bama Kali) মায়ের বিসর্জন ঘিরে এবার কার্যত বেনজির পরিস্থিতি তৈরি হল। ভিড় মাত্রাতিরিক্ত হয়ে যাওয়ায় পুলিশ প্রশাসনের নিরাপত্তার জন্য বেশ কিছু চিরাচরিত রীতিতে বদল আনা হয়েছিল। এর জেরেই বামাকালীর নাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাঁশের সাং ভেঙে যায়। এর ফলে দীর্ঘদিনের প্রথামাফিক দীর্ঘক্ষণের নাচের বদলে মাত্র দেড় দু মিনিটের নাচ হয়। তারপরেই ভাসানের পথে নিয়ে যাওয়া হয় বামাকালীকে।
শান্তিপুরে বামাকালীর (Bama Kali) বিসর্জন নৃত্যে বিপত্তি
বামাকালীর ঐতিহ্যবাহী নাচ দেখার জন্য দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল নামে শান্তিপুরে। এতদিনের ঐতিহ্যবাহী নাচে এবার এমন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ভক্তদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিয়েছেন পুজো কমিটির কর্তারা।

কী রীতি ছিল: বামাকালী পুজো কমিটির সভাপতি সুপেন্দ্র চৌধুরী এবং সম্পাদক অনুপ সরকার বলেন, অন্যান্য বছর বড়বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন চত্বরে আলো নিভিয়ে দিয়ে পুরোপুরি অন্ধকার করে দিয়ে পূর্বমুখী করে মাকে পরপর দুবারে প্রায় ৭-৮ মিনিট নাচ করানো হয়।
আরও পড়ুন : অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন সূর্যকুমারের! সপরিবারে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে
কী ঘটে এবার: এবারই ঘটে বিপত্তি। এবার প্রশাসনের নির্দেশে এবং নজরদারিতে প্রথমবার আলো জ্বালিয়ে এবং উলটো দিকে নাচ শুরু করা হয়। এতেই ঘটে বিপত্তি। নাচ শুরুর এক মিনিটের মধ্যেই বাঁশের সাং ভেঙে মচকে যায়। বাধ্য হয়ে দ্রুত বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয় মাকে (Bama Kali)। পুজো কমিটির উদ্যোক্তারা বলেন, মাঠে প্রায় ৪০ থেকে ৫০ হাজার লোক সমাগমের প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে ভিড় ১ লক্ষ ছাড়িয়ে যায়। ভিড় সামলাতে উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং পুলিশ সুপার স্বয়ং।
আরও পড়ুন : অসমে দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরং এক্সপ্রেস, যাত্রীদের জন্য খোলা হল হেল্পলাইন নম্বর
আয়োজকদের মতে, বামাকালীর নাচের চিরাচরিত রীতির বদল হতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আয়োজকরা। যদিও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। চলতি বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগামী বছর রীতিনীতি মেনেই পুজো এবং নাচ হবে বলে আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা।












