বিরাট কোহলির জন্য ODI বিশ্বকাপ শেষে বড় ক্ষতির মুখে পড়বে ভারত! এখনই সতর্ক করলেন পিটারসেন

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে মাঠে নামেন কেবল ওডিআই ফরম্যাটে। অনেকেই তাকে ক্রিকেটের ইতিহাসের সেরা ওডিআই ব্যাটার বলে থাকেন। বিশেষ করে রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে গোটা বিশ্বে তার জুড়ি মেলা ভার। আসন্ন ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup) সম্ভবত ভারতের জার্সিতে তার শেষ অধ্যায় হতে চলেছে। কিন্তু তার আগে এখন থেকেই বিরাট কোহলির অনুপস্থিতি নিয়ে ভারতীয় দলকে সতর্ক করলেন প্রাক্তন ইংলিশ তারকা কেভিন পিটারসেন (Kevin Pietersen)।

বিরাট কোহলি শেষ দুই দশকে ভারতকে প্রায় একার হাতে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন। রান তাড়া করার সময় পরিস্থিতির সঙ্গে মানানসই ভাবে চাপমুক্ত মনে তার ব্যাটিং করার দক্ষতা তাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তাকে বিশ্বের সেরা চেজ মাস্টারও বলেন অনেকেই। তার ব্যাটের দক্ষতায় ভর করে গত ১৫ বছরে একাধিক অসম্ভবসম ম্যাচ রান তাড়া করে জিতেছে ভারত। কিন্তু বিরাট কোহলি ছেড়ে গেলে কি অন্য কোনও তারকার কাছ থেকে এমন পারফরম্যান্স আর দেখা যাবে?

এবার এই নিয়েই মুখ খুলেছেন প্রাক্তন ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন। খুব সম্ভবত আগামী বিশ্বকাপের পরেই ভারতীয় দল থেকে অবসর নেবেন ভারতীয় ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু হিটম্যান রোহিতের বিকল্প পাওয়া সম্ভব হলেও কোহলির বিকল্প ভারতীয় দল আর পাবে না বলে মনে করেন পিটারসেন।

আরও পড়ুন: রিশভ পন্থ কি ভারতীয় দলে খেলতে পারবেন? বড় আপডেট দিলো BCCI

এর ফলে ভারতীয় দলকে কি সমস্যার মুখোমুখি পড়তে হবে সেটাও ব্যাখ্যা করেছেন কেপি। তিনি বলেছেন, “রোহিত শর্মার বিকল্প খুঁজে পাওয়া ভারতীয় দলের পক্ষে সম্ভব, আর ইতিমধ্যেই কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু বিরাট কোহলির বিকল্প? সেটি সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ। আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে, কোহলির মতো একজন খেলোয়াড় খুঁজে পেতে ভারতীয় দলকে বেশ হিমশিম খেতে হবে। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতের দ্বিতীয় ইনিংসে জয়ের হার কত হবে, তা দেখার জন্য অপেক্ষা করুন—পরিসংখ্যানই আসল চিত্রটি তুলে ধরবে।”

আরও পড়ুন: এবার ভারতীয় T20 দলের অধিনায়ক শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন ODI ক্যাপ্টেন শুভমান গিল! করলেন বড় মন্তব্য

মূলত বিরাট কোহলির দৌলতেই ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে জেতার ক্ষেত্রে বাকিদের চেয়ে অনেক এগিয়ে ছিল। নিজের কেরিয়ারে বেশ কয়েকবার অবিশ্বাস্য কিছু ইনিংস খেলে ভারতকে বহু কঠিন ম্যাচ রান তাড়া করে জিততে সাহায্য করেছেন কোহলি। কিন্তু পিটারসেন মনে করেন যে কোহলি অবসর নেওয়ার পর এই রান তাড়া করার ক্ষেত্রে অনেকটা দুর্বল হয়ে যাবে ভারত। তার সেই আশঙ্কা সত্যি হয় কিনা সেই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে।