বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমের মধ্যে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে একের পর এক রাজ্য। সম্প্রতি বিহার সরকারও মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য। সপ্তম পে কমিশনের অধীনে বিহার সরকারও তার রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানেই শেষ নয়, ডিএ বেড়েছে পঞ্চম ষষ্ঠ পে কমিশনের অধীনেও।
ডিএ বৃদ্ধি বিহারে | Dearness Allowance
ষষ্ঠ পে কমিশনের আওতাভুক্তদের ক্ষেত্রে ডিএ বেড়েছে ৭ শতাংশ। ২৬২ শতাংশ থেকে বাড়িয়ে ২৬৯ শতাংশ করা হয়েছে সরকার তরফে। ওদিকে পঞ্চম বেতন কমিশন কাঠামোর অধীনে থাকা কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ ও ডিআর অর্থাৎ মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ ৪৮৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯৭ শতাংশ করা হয়েছে।

আসলে ছট পুজোর কথা মাথায় রেখে আগে মঙ্গলবার বিহার সরকার রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ডিআর বাড়িয়েছে। ছট পুজোর আগে সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সকলে। অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথায়, সংশোধিত এই হার নিজ নিজ বেতন কাঠামোর আওতাভুক্ত কর্মরত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের উপকৃত করবে।
আরও পড়ুন: অভিষেকের দুয়ারে বুলডোজার অ্যাকশন! ভাঙা হল বাড়ির সামনের অস্থায়ী শেড, সরানো হল গেট
এদিকে বিহার সরকার সপ্তম পে কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এতদিন সে রাজ্যের সরকারি কর্মীরা ৬০% ডিএ পেতেন। এবারে তা বেড়ে ৬৩% হয়েছে, যা ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সপ্তম বেতন কমিশনের অধীনে বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এখন থেকে বিদ্যমান ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। কর্মচারীরা মাঝের সময়ের বকেয়া বেতনও পাবেন।
মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ডিএ/ডিআর বৃদ্ধি রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। মন্ত্রিসভা তার বৈঠকে বিভিন্ন বিভাগের মোট ৩১টি প্রস্তাব অনুমোদন করেছে। সরকারের ডিএ বৃদ্ধির ফলে এর ফলে রাজ্যে কর্মরত হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী উপকৃত হবেন। উৎসবের মরসুমে সরকারের এই ঘোষণা রীতিমতো খুশির হাওয়া রাজ্যে।












