ছটপুজোর আগে পুকুরের শুদ্ধিকরণ! ঢালা হল ১০ হাজার লিটার গঙ্গাজল, উদ্বোধনে রাজ্যের মন্ত্রী

Published on:

Published on:

Ahead of Chhath Puja Gangajal poured in pond to clean it

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকে রাজ্য জুড়ে উৎসবের মরশুম শুরু হয়েছে। দুর্গাপুজো, কালীপুজো শেষে এবার জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোর (Chhath Puja) পালা। এবার এই ছটপুজোর আগে পুকুর শুদ্ধ করতে ১০ হাজার লিটার গঙ্গাজল ঢালা হল। বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের আমবাগান ছটপুজো পুকুরে এই গঙ্গাজল ঢালা হয়েছে।

এই ছটপুজোর উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী | (Chhath Puja)

ছটপুজো উপলক্ষে আমবাগান এলাকাকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে লেজার শোয়ের ব্যবস্থা থাকবে। পুজোর উদ্বোধন করবেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র (Moumita Biswas Misra)। তার আগে ভাগীরথী থেকে প্রায় ১০ হাজার লিটার জল এনে পুকুর শুদ্ধ করা হল।

Chhath puja pond cleaning

পুজো কমিটির তরফে সুধীর রঞ্জন সাউ ওরফে জগ্গু জানান, আবর্জনায় ভরে যাওয়ায় এই পুকুরে ছটপুজোয় সমস্যা হত। কিছুদিন আগেই পুকুরটির সংস্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে কালনার ধাত্রীগ্রাম থেকে প্রায় ১০ হাজার লিটার ভাগীরথীর জল আনা হয়। সেই জল এই পুকুরে ঢেলে শুদ্ধিকরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ অভিষেকের দুয়ারে বুলডোজার অ্যাকশন! ভাঙা হল বাড়ির সামনের অস্থায়ী শেড, সরানো হল গেট

সুধীর রঞ্জন জানান, আমবাগান ছটপুজো পুকুরে শুদ্ধ ও স্বচ্ছ করতে এই প্রথমবার গঙ্গাজল ঢালা হয়েছে। এই দিনটি স্থানীয় বাসিন্দাদের কাছে একটি ঐতিহাসিক দিন বলে দাবি করেন তিনি।

পুজো কমিটির তরফে সুধীর রঞ্জন আরও জানান, রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী এই ছটপুজোর উদ্বোধন করবেন। পাশাপাশি দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও মালদহের সাংসদ খগের মুর্মুরও আসার কথা আছে। সেই উপলক্ষে জোরকদমে চলছে প্রস্তুতি।

রাজ্যের অন্যান্য জায়গার মতো বর্ধমানেও ধুমধাম করে ছটপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই উৎসবকে সামনে রেখেই আমবাগান ছটপুজো পুকুর শুদ্ধ করার উদ্যোগ নেওয়া হল। এই প্রথমবার আমবাগানের এই পুকুর শুদ্ধ ও স্বচ্ছ করতে গঙ্গাজল ঢালা হল বলে দাবি করেছেন উদ্যোক্তারা।