শিয়ালদহ লাইনে দুর্ভোগ, রেললাইনে ফাটল থাকায় স্তব্ধ ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কালীপুজো, গোবর্ধন পুজো, ভাইফোঁটার টানা ছুটি কাটিয়ে শুরু হয়েছে কর্মব্যস্ততা। লোকাল ট্রেনগুলিতে (Local Train) এদিন ধরা পড়েছে চেনা কর্মব্যস্ততার ছবি। কিন্তু অফিস টাইমে প্রচণ্ড তাড়ার মাঝেই বিভ্রাট শিয়ালদহ শাখায়। হাসনাবাদ-শিয়ালদহ শাখার ভ্যাবলা স্টেশনে লাইনে ফাটল দেখা দেওয়ায় এক ঘন্টারও বেশিক্ষণ ধরে বন্ধ ট্রেন চলাচল।

শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন (Local Train) বিভ্রাট

রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হাসনাবাদ-শিয়ালদহ শাখার বসিরহাটে ভ্যাবলা স্টেশনেই এদিন সমস্যা দেখা দেয়। স্থানীয় এক ব্যক্তি লাইনে বড়সড় ফাটল দেখতে পেয়ে খবর দেন রেল দফতরের আধিকারিক ও জিআরপিতে। খবর দেওয়া হয় স্টেশন মাসটারকেও। ট্রেনের সময় থাকায় তড়িঘড়ি সিগন্যাল লাল করে দেওয়া হয়। ফলত প্ল্যাটফর্মে ঢোকার আগেই দাঁড়িয়ে যায় ট্রেন।

Local Train stopped in sealdah Division

দাঁড়িয়ে একাধিক ট্রেন: জানা গিয়েছে, ওই লাইনের একাধিক স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়েছে ট্রেন (Local Train)। এক ঘন্টারও বেশি ট্রেন চলাচল স্তব্ধ থাকায় যাত্রীরা অনেকেই নেমে পড়ছেন ট্রেন থেকে। অন্যভাবে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন : পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মাঝপথে বন্ধ সিরিয়াল! মুখ খুললেন নায়িকা

হয়রান হচ্ছেন নিত্যযাত্রীরা: অফিসের ব্যস্ত সময়ে এই ভোগান্তিতে হয়রান হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এতদিন টানা ছুটি থাকার পর বেশ কিছু অফিস খুলেছে এদিন থেকে। খুলেছে স্কুল কলেজও। ফলত এমন ব্যস্ত সময়ে ট্রেন বিভ্রাটে নাকাল যাত্রীরা।

আরও পড়ুন : দুদিনেই নজিরবিহীন ব্যবসা, এক সপ্তাহেই ৫০০ কোটি পেরিয়ে রেকর্ড ‘রামায়ণ’এর

দ্রুত গতিতে রেল লাইনে ফাটল সারাইয়ের কাজ করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফাটল নজরে পড়ার সঙ্গে সঙ্গে অ্যালার্ট করা হয় স্টেশনমাস্টারদের। দ্রুত চলছে মেরামতির কাজ।