বাংলাহান্ট ডেস্ক : বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) চলছে ফ্যামিলি উইক। গোটা সপ্তাহ জুড়েই প্রতিযোগীদের পরিবারের লোকজন দেখা করতে আসছেন তাঁদের সঙ্গে। ইতিমধ্যেই বিগ বসের দুর্গে এসে দেখা করে গিয়েছেন মনামীর মা, দুর্নিবারের মা, রণিতার মা, সৌরভের স্ত্রী। তনুশ্রীর মেয়ে, সৃজলার দিদিও দেখা করে গিয়েছেন তাঁদের সঙ্গে। এবার ঘরে এলেন রাজবীরের মা। এতদিন পর মাকে দেখে আবেগঘন হয়ে পড়েন রাজবীর।
বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) রাজবীরের মা
গত কয়েক মাস ধরে কার্যত বাইরের দুনিয়ার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন বিগ বসের প্রতিযোগীরা। পরিবার পরিজন থেকে দূরে, বাইরের জগত থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন তাঁরা। প্রতিনিয়ত চলছে খেলায় টিকে থাকার মানসিক লড়াই। এমতাবস্থায় আপনজনদের এতদিন পর চোখের সামনে দেখে আবেগের বাঁধ ভাঙে সকলেরই।

কী বললেন রাজবীরের মা: রাজবীরের মা বিগ বসের ঘরে এসেছেন সম্প্রতি। ছেলেকে তিনি প্রশ্ন করেন, এত মাথা গরম কেন তাঁর? শুধু রাজবীর অবশ্য না, প্রতিযোগীদের সবার সঙ্গেই কথা বলেন তিনি। ঘরের অন্য সদস্যরাও তাঁকে আপন করে নেন। তবে বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে এসে সবার কাছে ছেলেকে ক্ষমা চাইতেও বলেন রাজবীরের মা।
আরও পড়ুন : ৩৩ বছরের সম্পর্কের ইতি! একের পর এক বিতর্কের জেরে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং
ঘর থেকে বেরোবেন রাজবীর: প্রসঙ্গত, এবার নমিনেশনের তালিকায় রয়েছে রাজবীরের নাম। অনেকে মনে করছেন, এ সপ্তাহে হয়তো বাদ পড়তে পারেন তিনি। আগের সপ্তাহেই ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে নন্দিনীকে। তাঁর এভিকশনের পরেই রাজবীরের খেলায় এসেছে পরিবর্তন।
আরও পড়ুন : ভূরিভোজের মাঝে পেটকে দিন রেস্ট, রইল কাঁচকলা পেঁপে দিয়ে রুই মাছের ঝোল
খেলার এমন একটি পর্যায়ে রাজবীর বেরিয়ে গেলে তা দর্শক ভালো ভাবে নেবে না বলেই মত অধিকাংশের। অনেকেই বলছেন, রাজবীর বেরিয়ে গেলে বিগ বস বাংলার টিআরপিতে বড়সড় প্রভাব পড়বে। এবার দেখার বিষয় এ সপ্তাহে কে বেরিয়ে যান বিগ বসের দুর্গ থেকে।












