বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে ভাইফোঁটা শেষ। এবার যদি চান হালকা খাবার খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পনিরের এই রেসিপিটি। পাশাপাশি এটি বানাতে আপনার খুব সামান্য সময় লাগবে তাই আজকের প্রতিবেদনে রইল কীভাবে বানাবেন দই পনির।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু দই পনির (Recipe)
এই রেসিপিটি করতে সামান্য সময় লাগবে। কিন্তু এই খাবারটি খেয়ে সকলেই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। তাহলে ঝটপট দেখে নিন সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দই পনির। কীভাবে বানাবেন রইল তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: অসুস্থ স্ত্রীকে ছেড়ে বিদেশে যেতে চাননি, কলকাতা হাইজ্যাক-কাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
উপকরণ:
পনির লাগবে ২০০ থেকে ২৫০ গ্রাম
টক দই নিন আধ কাপ (ভালো করে ফেটানো)
কাজুবাদাম ও পোস্ত বাটা লাগবে ২ চামচ
আদা বাটা নিন ১ চা চামচ
২ থেকে ৩টে কাঁচা লঙ্কা বেটে নিন
টমেটো বাটা নিন অল্প পরিমাণে
ফোড়ন হিসেবে তেজপাতা ১টি, এলাচ ২টি, দারচিনি ১ টুকরো, সামান্য জিরে নিয়ে নিন
এছাড়া সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১/২ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ লাগবে
সেই সঙ্গে চিনি ও নুন নিন স্বাদমতো
রান্নার জন্য ঘি বা তেলও পরিমাণমতো লাগবে
প্রণালী: প্রথমে পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিতে হবে।তারপর অল্প গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর একটি বাটিতে ফেটানো টক দই নিন। তাতে ভাল করে মিশিয়ে দিন কাজু-পোস্ত বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য হলুদ। এর মাধ্যমে ভাল করে পেস্ট তৈরি করে নিন। তারপর কড়াইতে অল্প তেল বা ঘি গরম করুন। তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। এরপর আদা বাটা ও কাঁচা লঙ্কা দিতে হবে। তারপর একটু নেড়ে নিন। এরপর ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। সেটায় পরিমাণমতো নুন ও সামান্য চিনি দিয়ে দিন। এবার সামান্য জল দিয়ে গ্রেভি ফুটতে দিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












