বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ মাসেই মেগা হিট বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। ইতিমধ্যেই রাজ্যের দেড় কোটিরও বেশি মহিলার কাছে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছে গিয়েছে। বাকি যোগ্যরাও বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার জানা যাচ্ছে, বেশ কিছু মহিলার অন্নপূর্ণা যোজনা বন্ধ হতে পারে।
কাদের অন্নপূর্ণা যোজনা বন্ধ হতে পারে? | (Annapurna Yojana)
অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই টাকা দেয় সরকার। কোনও অযোগ্যর কাছে যাতে সুবিধা না পৌঁছয় সেই জন্য রয়েছে কড়া ভেরিফিকেশনের ব্যবস্থা।

সরকারি নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিজীবী হলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না। পাশাপাশি আবেদনকারী মহিলা আয়কর দিলে, আবেদনের সময় ভুয়ো তথ্য দিলে বা নথিপত্রে গরমিল থাকলে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলেও প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। ফলে এই ধরণের কোনও মহিলা এতদিন ৩ হাজার টাকা করে পেলেও আগামীদিনে তাঁর সুবিধা বন্ধ হতে পারে।
আরও পড়ুনঃ VB-G RAM G প্রকল্পে বাড়তে পারে দৈনিক মজুরি! শ্রমিকদের স্বার্থে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
এদিকে সম্প্রতি আবার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস বদলাতে শুরু করেছে। অনেকের নামের পাশে ‘হোল্ড আপ অ্যাপ্লিকেশন’ লেখা দেখা যাচ্ছে। বিশেষত এতদিন যাদের ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছিল, তাঁদের অনেকেই এখন এই নতুন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন।
এই নতুন স্ট্যাটাসের বিষয়ে প্রশাসনিক সূত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ‘হোল্ড’ দেখানোর মানে আবেদনটি এখনও বাতিল হয়নি। বর্তমানে আবেদনপত্রটি সাময়িকভাবে স্থগিত রেখে নথিপত্র যাচাই করা হচ্ছে। সেখানে যোগ্য প্রমাণিত হলে উপভোক্তা তালিকায় নাম তোলা হবে।
রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় এই নতুন প্রকল্প আনা হয়েছে। গত জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন রাজ্যের মহিলারা।












