বাংলা হান্ট ডেস্কঃ আগামী রবিবার ছটপুজো (Chhath Puja)। বর্তমানে এই উৎসব ঘিরে রাজ্যের নানা প্রান্তে তোড়জোড় চলছে। এই আবহে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। শুক্রবার পোর্ট ডিভিশনের তরফে জানানো হয়েছে, ছটপুজোয় বাগবাজার মায়ের ঘাট বন্ধ রাখা হচ্ছে। একইসঙ্গে বিকল্প ঘাটও জানানো হয়েছে।
ছটপুজোয় পুণ্যার্থীদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের | (Kolkata Police)
এদিন পোর্ট ডিভিশনের তরফে এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) জানানো হয়, “পুণ্যার্থীদের নিরাপত্তার দিকে নজর রেখে ছটপুজোর জন্য মায়ের ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভক্তদের জন্য কাশী মিত্র ঘাটে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।“

পাশাপাশি জানানো হয়েছে, ছটপুজোর আচার-অনুষ্ঠান পালনের জন্য নিকটবর্তী কুমারটুলি ঘাট, চাঁপাতলা ঘাট ও বাগবাজার ঘাট ব্যবহার করা যাবে। পুণ্যার্থী ও পুজো কমিটিগুলির কাছে পুলিশের অনুরোধ, তাঁরা যেন এই নির্দেশিকা অনুযায়ী পরিকল্পনা করেন এবং ঘাটগুলি ব্যবহারের সময় জননিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাগুলি মেনে চলেন।
আরও পড়ুনঃ জনগণের সুবিধার্থে চালু হল পুলিশ মিত্র অ্যাপ! কী কী পরিষেবা পাওয়া যাবে, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে পালাবদলের পর প্রথম ছটপুজো ঘিরে তৎপর প্রশাসন। দুর্গাপুজোর সময় চোরবাগানে ঘটে যাওয়া বিপর্যয়ের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ছটপুজোর ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মহিলাদের জন্য চেঞ্জিং রুম, বায়ো টয়লেট, পানীয় জল ও নৌকা মোতায়েনের বন্দোবস্ত করা হয়েছে।
পাশাপাশি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা মতো ছটপুজোয় কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে করার তোড়জোড় শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। এতে দূষণ নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি রাস্তাঘাটে গোলাপের সুগন্ধ ছড়াবে।
এবার পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। ছটপুজোয় বাগবাজারের মায়ের ঘাট বন্ধ রাখা হচ্ছে। পরিবর্তে কাশী মিত্র ঘাটে করা হচ্ছে বিকল্প ব্যবস্থা। পুণ্যার্থীরা চাইলে নির্দিষ্ট নিকটবর্তী ঘাটও ব্যবহার করতে পারেন বলেও জানানো হয়েছে।












