মেসিকে ছাড়া নেমেই হার! উরুগুয়ের বিরুদ্ধে চরম বিপাকে আর্জেন্টিনা

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমকালো সংবর্ধনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু তারপরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই হারের মুখ দেখলো আর্জেন্টিনা (Argentina)। উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে প্রীতি ম্যাচে ২-১ ফলে হেরে গেলো লিওনেল স্কালোনির ছেলেরা।

এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকার দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে প্রথম গোল পায় উরুগুয়ে। উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনেজকে আটকাতে গিয়ে হেডে নিজের জালে বল জড়িয়ে বসেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। এর ঠিক ৫ মিনিট পর লুজ বলে হেড করে ব্যবধান বাড়ান উরুগুয়ের লেফট উইঙ্গার ম্যাক্সি আরুহ।

তবে এদিন ম্যাচে দাপট বেশি ছিল আর্জেন্টিনার। কিন্তু কাজের কাজটি করতে ব্যর্থ হয় তারা। জুলিয়ান আলভারেজের দুর্দান্ত ফিনিশে ম্যাচের ৭৩ মিনিট নাগাদ ব্যবধান কমিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দলের হার আটকায়নি। ২০২৩ সালে শেষবার মেসির উপস্থিতিতেই উরুগুয়ের কাছে হেরেছিল লা আলবিসেলেস্তেরা। চলতি বছরে ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

আরও পড়ুন: এক ম্যাচে ৫৩ লাল কার্ড! আর্জেন্টিনাকে টেক্কা দিয়ে লজ্জার এই অবিশ্বাস্য রেকর্ড ব্রাজিলের ফুটবলে

যদিও ম্যাচে দাপট দেখিয়েছিল নীল সাদা-রাই। গোটা ম্যাচে ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল আর্জেন্টিনা। গোল লক্ষ্য করে শট ও তারা বেশি নিয়েছিল। মোট পাঁচটি সেভ করতে হয় উরুগুয়ে গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়েরমারিনকে। কিন্তু সেট পিস কাজে লাগিয়ে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের টেক্কা দিয়ে যায় লা সেলেস্তেরা।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর! জেনে নিন পর্তুগালের জার্সিতে CR7-এর সেরা ৫ পারফরম্যান্স সম্পর্কে

গত মাসে বেনিনের বিরুদ্ধে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে আর্জেন্টিনার জার্সিকে বিদায় দিয়েছেন মেসি। শেষ ম্যাচেও একটি গোলের পাশাপাশি করেছিলেন দুটি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সি গায়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করার পাশাপাশি দেশকে জিততে সাহায্য করেছেন ৪ টি ট্রফি। তার অভাব পূরণ করার কাজটা নিকো পাজ বা থিয়াগো আলমাদারা এত সহজে করতে পারবেন না।