বাংলা হান্ট ডেস্ক: এবার ব্যারাকপুরবাসীদের (Barrackpore) জন্য রয়েছে সুখবর। কারণ, ঘূর্ণিঝড় উম-পুনের সময় ব্যারাকপুর স্টেশনের ফুটওভার ব্রিজ ভেঙে গিয়েছিল। জেটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে চার নম্বর প্লাটফর্ম পার করে নিচে নেমেছে। তবে গত কয়েক বছর ধরে ওই ফুটওভার ব্রিজটি অর্ধেক হয়ে পড়ে রয়েছে। ওই কাজ পুনরায় চালু করার জন্য রেলকে দফায় দফায় আবেদন করেছে ব্যারাকপুরবাসী।
যাত্রীদের সুবিধায় বারাকপুর স্টেশনে নতুন ফুট ব্রিজ (Barrackpore)
এমনকি এই দাবিতে নাগরিক মঞ্চ থেকে রেল অবরোধ পর্যন্ত করেছিল। তবে অবশেষে পূর্ব রেলের ডিআরএম রাজিব সাক্সেনা ব্যারাকপুর (Barrackpore) স্টেশন পরিদর্শন করে জানিয়েছেন, শুধু ফুটওভার ব্রিজ তৈরি করা হবে না। পাশাপাশি সঙ্গে বসবে লিফট ও চলমান সিঁড়ি।
যাতে প্রবীনদের যাতায়াত করতে সুবিধা হয়। পাশাপাশি ব্যারাকপুর কে অমৃত ভারত মডেল স্টেশন করার ঘোষণা করেছিলেন রেল কর্তৃপক্ষ। সেই মতন ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। নতুন করে স্টেশন ঠিক সাজিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের স্বার্থে নানান পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: এখনই মিলছে না B.Ed-এ ভর্তির অনুমতি, আপাতত স্থগিত রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের
সেই কাজ খতিয়ে দেখতে গত সপ্তাহে, ডিআরএম ব্যারাকপুর স্টেশন পরিদর্শনে আসেন। এই প্রসঙ্গে,এ প্রসঙ্গে নাগরিক মঞ্চের সম্পাদক অরুণ ঘোষ বলেন, আমরা দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজ তৈরির দাবি জানিয়ে এসেছি।
রেল কর্তৃপক্ষ এতদিন তাতে কর্ণপাত করেনি। এই ব্রিজটি তৈরি হলে শুধু রেল যাত্রী নয়, বারাকপুরের সর্বস্তরের মানুষের উপকার হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের লাইন পারাপারের ঝুঁকি থাকবে না (Barrackpore)।












