জাতীয় সড়কে রেকর্ড টোল আদায়! অক্টোবরেই ৬,৬৪০ কোটি পার, FASTag-UPI-তেই বাজিমাত

Published on:

Published on:

Record toll collection on national highways! Crosses 6,640 crore in October.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত অক্টোবর মাসে দেশের জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েগুলি থেকে রেকর্ড পরিমাণ টোল আদায় (Toll Collection) হয়েছে। যা ৬,৬৪০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত এক মাসে (October 2026) এটাই সর্বোচ্চ টোল আদায়ের পরিমাণ। এদিকে, টোল আদায়ে এই বৃদ্ধি দেশজুড়ে (India) শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড এবং মহাসড়ক নেটওয়ার্কে যানবাহন চলাচল বৃদ্ধির বিষয়টি স্পষ্ট করে।

জাতীয় সড়কে রেকর্ড টোল আদায় (Toll Collection)!

গত বছরের তুলনায় টোল আদায় ১৬ শতাংশ বেশি: জানিয়ে রাখি যে, একটি রিপোর্ট অনুসারে, ২০২৬ সালের অক্টোবরে টোল আদায় গত বছরের অক্টোবরের তুলনায় ১৬ শতাংশ বেশি। ২০২৫ সালের অক্টোবরে টোল সংগ্রহের পরিমাণ ছিল প্রায় ৫,৭১৫ কোটি টাকা। এর আগে, এক মাসে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল চলতি বছরের মে মাসে। যার পরিমাণ ছিল ৬,১৮৫ কোটি টাকা। আধিকারিকদের মতে, বর্তমান ধারা অনুযায়ী এই বছর মোট টোল আদায় প্রায় ৭৪,০০০ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।

Record toll collection on national highways! Crosses 6,640 crore in October.

UPI পেমেন্ট থেকে এসেছে ১০০ কোটি টাকা: উল্লেখ্য যে, টোল আদায় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থ প্রদানের পদ্ধতিতেও একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২০২৫-এর অক্টোবরে নগদ অর্থাৎ ক্যাশ মারফত আদায় ছিল ৮৪ কোটি টাকা। যা ২০২৬-এর অক্টোবরে কমে মাত্র ৪ কোটি টাকায় নেমে আসে। এদিকে, গত অক্টোবরে UPI-এর মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার লেনদেন হয়েছিল। অথচ অক্টোবর ২০২৫-এ এই মাধ্যমে কোনও অর্থ সংগ্রহ হয়নি।

আরও পড়ুন: মাত্র ৫১ টাকায় দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, সঙ্গে সিম কার্ড ফ্রি! দুর্ধর্ষ অফার BSNL-এর

অনলাইন পেমেন্টের ওপর জোর: হাইওয়েতে টোল ফি প্রদানের জন্য নগদ টাকার পরিবর্তে FASTag বা UPI ব্যবহারের সরকারি নির্দেশের ফলেই নগদ লেনদেনে এই তীব্র হ্রাস ঘটেছে। মূলত, ইলেকট্রনিক টোল সংগ্রহের ক্রমবর্ধমান প্রচলন টোল প্লাজাগুলিতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়েছে। UPI পেমেন্টের বৃদ্ধিও ইঙ্গিত দেয় যে, মহাসড়ক ব্যবহারকারীদের জন্য ডিজিটাল পেমেন্টের বিকল্প ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন: ‘আমরা একদম জিরো’, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের কাছে পরাজয়ের পর রেগে লাল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

এদিকে, টোল পরিশোধের পদ্ধতি হিসাবে নগদ অর্থ সম্পূর্ণভাবে বন্ধ করার বিষয়ে একজন আধিকারিক বলেন, ‘নগদ লেনদেন বন্ধ হয়ে গেলে কোনও ধরনের জালিয়াতির সুযোগ থাকবে না। তাছাড়া, আরও বেশি মানুষ FASTag অ্যানুয়াল পাস কিনছেন। যা একটি ভালো লক্ষণ।’