বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি বাসে যাতায়াতকারী নারীরা রাজ্য সরকারের বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় পরিচয় পত্র নিয়ে বিভ্রান্তির মুখে পড়েছেন (Travel Scheme)। কারণ কোন কোন বাস কন্ডাক্টর মূল আধার কার্ড বা তার ফটোকপি দেখতে চাইছেন। অথচ যাত্রীরা জানতে চাইছে মোবাইল ফোনে দেখানো ডিজিটাল নথিপত্র কি সমান ভাবে গ্রহণযোগ্য কিনা। আজকের প্রতিবেদনে রইল এই বিষয়ে বিস্তারিত তথ্য।
বিনামূল্যে বাস সফরে কোন পরিচয়পত্র বাধ্যতামূলক (Travel Scheme)
সরকারি বাসে এখন ফ্রিতেই যাতায়াত করতে পারেন মহিলা যাত্রীরা (Travel Scheme)। ক্ষমতায় এসে নির্বাচনের আগে দাওয়া এই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করেছেন রাজ্যে বিজেপি সরকার। কিন্তু ৬ মাসের মধ্যেই তাতে দেখা দিয়েছে নানা রকমের বিপাক। কারণ ১২ নভেম্বর কার্শিয়াং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, এক যাত্রী সমাজ মাধ্যমে অভিযোগ করেন কন্টাকটার তার কাছে মূল আধার কার্ড বা অন্য কোন পরিচয়পত্র দেখতে চেয়েছেন। পাশাপাশি মোবাইলে থাকা নতুন ছবি গ্রহণ করতে অস্বীকারও করেছেন। ওই যাত্রী সমাজ মাধ্যমে জানান, কন্ডাক্টর তাকে একটি নোটিশ দেখিয়ে জানান, ফটোকপি গ্রহণ করা হবে না। পাশাপাশি জানান মূল নথিপত্র দেখানোই বাধ্যতামূলক।
যাত্রা পথে সরকারি নির্দেশিকা যাচাই করে ওই যাত্রী জানান সেখানে এই রকমের কোন শর্তের উল্লেখ তিনি খুঁজে পাননি। তাই তিনি প্রশ্ন তোলেন কে সঠিক ও কার কাছে জবাবদিহি চাওয়া হবে। পাশাপাশি পরিবহন দপ্তরের কাছে অনুরোধ করে জানান, যেন কার্যকর নির্দেশিকা গুলি স্পষ্ট ভাবে প্রকাশ করা হয়। পাশাপাশি সব বাস ও বিপদে যাতে একই নিয়ম মেনে চলার নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: যুবশক্তির টাকা পাওয়ার আগে জেনে নিন এই ১০ নিয়ম, না মানলে বিপদ
এই বিষয়ে পরিবহন দপ্তরের ২১ মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউ আর কোড ভিত্তিক স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত সুবিধাভোগীদের সনাক্তকরণের জন্য, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড অথবা সরকারের অনুমোদিত ছবিসহ অন্য কোন পরিচয় পত্র ব্যবহার করা যাবে। তবে মোবাইল ফোনে দেখানোর ডিজিটাল সংস্করণ গ্রহণ করা হবে কিনা স্পষ্ট করে কিছু বলা হয়নি।
যদিও এর আগে, পরিবহন মন্ত্রী অর্জুন সিং নারীদের আধার কার্ডের রঙিন ফটোকপি সঙ্গে রাখার পরামর্শ দিয়েছিলেন। যদিও ২৫ সেপ্টেম্বর তিনি জানান, মোবাইল ফোনও আধার কার্ড দেখানো যেতে পারে। তবে একটি সত্য সেখানে থাকা ছবিটির সঙ্গে যাত্রীর চেহারার মিল থাকতে হবে।
পাশাপাশি এই বিষয়ে এনবিএসটিসির ম্যানেজার ডিরেক্টর আশ্বিনী কুমার রায় বলেছেন, “সরকারের নির্দেশিকাটি অত্যন্ত ইতিবাচক। আমরা সবাইকে জানিয়ে দিয়েছি যে, এত কঠোর হওয়ার প্রয়োজন নেই। কোনো নারী যদি নথির হার্ড কপি।দেখান, তবে তাঁকে এই সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয়।”
পাশাপাশি এই বিষয়ে এসবিএসটিসির এক আধিকারিক ও জানিয়েছেন, ডিজিটাল পরিচয় পত্র সঠিকভাবে পরিদর্শন করা হলে তা গ্রহণ করা যেতে পারে। ওই আধিকারিক বলেন, “যদি কেউ ডিজিটাল নথিটি ঠিকঠাকভাবে দেখাতে পারেন, তবে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আধার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নথি বা ডিজি-লকার এ থাকা নথিও গ্রহণযোগ্য। আইটি আইনের (IT Act) পরিধির বাইরে গিয়ে কোনো সংস্থাই কাজ করতে পারে না।”
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডাব্লুউবিটিসি কন্ডাক্টর জানিয়েছেন, চলন্ত ভিড়ভাট্টা ভরা বাসে ডিজিটাল নথি গ্রহণ করার ক্ষেত্রে ব্যবহারিকদের কিছু অসুবিধা হচ্ছে। তিনি উল্লেখ করেন যেখানে এক নারী আধার কার্ড দেখানোর সময় তার আইফোন সিক্সটিন হাত থেকে পড়ে গিয়েও ক্ষতিগ্রস্ত হয়। তার দাবি এই ঘটনার জেরি সংশ্লিষ্ট কন্ডাক্টরকে দু মাসের জন্য ডিউটি থেকে দূরে রাখা হয়েছিল।
পাশাপাশি অন্য এক যাত্রী জানিয়েছেন, ডাব্লুউবিটিসি একটি এসি বাসের এম আধার অ্যাপে দেখানো আধার কার্ডটি গ্রহণ করেছিলেন, কিন্তু তাকে পরামর্শ দিয়েছিলেন পর যেন পরবর্তী যাত্রায় তিনি সঙ্গে একটি ফটোকপি রাখেন (Travel Scheme)।












