বাংলাহান্ট ডেস্ক : অ্যালার্জির সমস্যা না থাকলে চিংড়িকে ‘না’ বলার মানুষের সংখ্যা খুবই কম। মালাইকারি থেকে শুরু করে চিংড়ির তেল ঝাল, পদের (Recipe) অভাব নেই। তবে চিংড়ি মাছের দেশি বিদেশি ফিউশন রান্নাও দিব্যি লাগে।
গার্লিক কোরিয়েন্ডার প্রনের সহজ রেসিপি (Recipe)
স্বাদ বদলানোর প্রয়োজন হলে তখন চেখে দেখতে পারেন চিংড়ির এক ভিন্ন স্বাদের ফিউশন পদ। রসুন, ধনেপাতার মতো উপকরণ দিয়ে এভাবে রাঁধুন চিংড়ি, রইল রেসিপি-

গার্লিক কোরিয়েন্ডার প্রনের উপকরণ:
চিংড়ি- ১৫-২০ টি
রসুন- ২৫-৩০ কোয়া
লঙ্কা বাটা- ২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
অরিগ্যানো- ১ চা চামচ
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল- ৫-৬ টেবিল চামচ
কুচোনো ধনেপাতা
লেবুর রস
আরও পড়ুন : সকালে জমা বিকেলে… এনকাউন্টারে খতম পুলিশকে গুলিকাণ্ডে ধৃত রতন শেখ
গার্লিক কোরিয়েন্ডার প্রনের প্রণালী: চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার প্যানে ২ চামচ অলিভ অয়েল দিয়ে রসুন হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই কম আঁচে ভেজে নিন চিংড়ি (Recipe)। এবার ভাজা রসুন, ধনেপাতা, লঙ্কা বাটা, অরিগ্যানো, গোলমরিচ, লেবুর রস, অলিভ অয়েল, নুন দিয়ে ভালো করে বেটে নিন।
আরও পড়ুন : দিনভর ভোগান্তি, হাওড়া লাইনে বাতিল ৩৮ টি ট্রেন
এবার প্যানে ভাজা চিংড়ির উপরে ঢেলে দিন এই রসুন ধনেপাতার সস। কয়েক মিনিট নাড়াচাড়া করলেই তৈরি গার্লিক কোরিয়েন্ডার প্রন। পরিবেশন করুন গরম ভাত, রুটি বা হার্বড রাইসের সঙ্গে।












