সপ্তাহের শুরুতেই সোনার দামে স্বস্তি, কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে আজকের রেট কত?

Published on:

Published on:

Gold Price drops at the start of the week

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে উৎসবের মরশুম প্রায় শেষের পথে। তবে সামনেই আসছে বিয়ের মরশুম। এই সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তবে বর্তমানে সোনার দাম হু হু করে কমছে (Gold Price)। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। আর এই মুহূর্তে আপনিও যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এক নজরে দেখে নিন সপ্তাহে শুরুতে ২২ ও ২৪ ক্যারেটের রেট কত রয়েছে।

সপ্তাহের শুরুতেই সোনার দামে পতন, দেখে নিন রেট (Gold Price)

সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম(Gold Price) গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। সোমবার সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। জানুন আজকের লেটেস্ট রেট।

দিল্লিতে প্রতি গ্রাম ২৪ ক্যারেটসোনার দাম ১৩,৭৭৬ টাকা। ২২ ক্যারেট- ১২, ৬২৯ টাকা। ১৮ ক্যারেট-১০,৩৩৬ টাকা। মুম্বইতে প্রতি গ্রাম  ২৪ ক্যারেট সোনার দাম: ১৩,৭৬১ টাকা, ২২ ক্যারেট- ১২,৬১৪ টাকা, ১৮ ক্যারেট-১০,৩২১ টাকা।

Gold Price drops at the start of the week

আরও পড়ুন: ফ্রি বাসযাত্রায় কোন নথি দেখাবেন? পরিচয়পত্র নিয়ে ধোঁয়াশায় মহিলারা

চেন্নাইতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম -১৩,৭৬১ টাকা, ২২ ক্যারেট-১২,৬১৪ টাকা, ১৮ ক্যারেট-১০,৩২৯ টাকা। বেঙ্গালুরুতে ২৪ ক্যারেট সোনার দাম ১৩,৭৭৬ টাকা, ২২ ক্যারেট-১২,৬২৯ টাকা, ১৮ ক্যারেট-১০,৩৩৬ টাকা।কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১৩,৭৭৬ টাকা, ২২ ক্যারেট-১২,৬২৯ টাকা, ১৮ ক্যারেট-১০,৩৩৬ টাকা।

এই সোনার দাম কমায়, স্বর্ণ বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করেছেন, তারা যাতে কিনে ফেলেন। কারণ ভবিষ্যতের ফের বেড়ে যেতে পারে হলুদ ধাতুর দর (Gold Price)। অথবা এর আগে যারা কিনে ফেলেছেন গহনা, তাদের চিন্তা করার কিছু নেই।