বাংলা হান্ট ডেস্ক: আসন্ন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পূর্ব রেলে হাওড়া ডিভিশনে বিশেষ চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ১৪ নভেম্বর থেকে আগামী ২০ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত হাওড়া ও ব্যান্ডেল, বালি ও ব্যান্ডেল এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। এই ট্রেন গুলির যাত্রা পথে প্রত্যেকটি স্টেশনেই দাঁড়াবে।
পুজোর ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেন, রইল সময়সূচি (Indian Railways)
হাওড়া ও ব্যান্ডেল থেকে যে বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে তার তালিকা রইল,- হাওড়া থেকে ছাড়বে ১৪ নভেম্বর বিকেল ৫:২০, সন্ধ্যা ৮:০০, ৮:৩৫, রাত ১১:৩০, (১৫ নভেম্বর) রাত ১২:৩০, ১২:৫০, ০২:৩৫ ও ০৩:৪৫ নাগাদ। ব্যান্ডেলে পৌঁছবে যথাক্রমে ১৪ নভেম্বর সন্ধ্যা ০৬:২৫, ০৯:০৫, ০৯:৪০, (১৫ নভেম্বর) ১২:৩০, ০১:৩৫, ০২:০০, ০৩:৪৫ ও ০৪:৫৫ ঘণ্টায়।
বান্ডেল – হাওড়া ইএমইউ (EMU) স্পেশাল ট্রেনগুলি (০৩০৮৬, ০৩০৯০, ০৩০৯২, ০৩০৯৪, ০৩১০০, ০৩১০২, ০৩১০৪ এবং ০৩১০৬) ব্যান্ডেল থেকে যথাক্রমে ১৪ নভেম্বর ছাড়বে সন্ধ্যা ১৮:৩৫, ২১:২০, ২১:৫৫, ২৩:০০, (১৫ নভেম্বর) রাত ০১:০০, ০২:০০, ০২:৩০ এবং ০৪:০০ ছেড়ে হাওড়ায় যথাক্রমে ১৯:৪০, ২২:৩০, ২৩:০০, ০০:১০, ০২:০৫, ০৩:০৫, ০৩:৩৫ এবং ০৫:১০ টায় পৌঁছবে।

আরও পড়ুন: ফের ব্যাঙ্কের ছুটি, আগামী সপ্তাহে কলকাতায় কতদিন বন্ধ থাকবে পরিষেবা?
হাওড়া বর্ধমান ইএমইউ যে স্পেশাল ট্রেনগুলি ছাড়বে তা হল- হাওড়া – বর্ধমান ইএমইউ স্পেশাল (০৩০৯৯) হাওড়া থেকে ০১:১৫ মিনিটে ছেড়ে বর্ধমানে ০৩:৫০ মিনিটে পৌঁছবে এবং ০৩০৯৮ বর্ধমান – হাওড়া ইএমইউ স্পেশাল বর্ধমান থেকে রাত ২২:৩০ মিনিটে ছেড়ে হাওড়ায় ০১:০০ পৌঁছবে।
বালি ও ব্যান্ডেলের যে স্পেশাল ট্রেনগুলো ছাড়বে তা এক নজরে দেখে নিন- বালি – ব্যান্ডেল ইএমইউ স্পেশাল (০৩০৯১) বালি থেকে রাত ০৯:৫০ মিনিটে ছেড়ে বান্ডেলে ১০:৪৫ মিনিটে পৌঁছবে এবং ০৩০৮৮ বান্ডেল – বালি ইএমইউ স্পেশাল ব্যান্ডেল থেকে রাত ০৮:১৫ মিনিটে ছেড়ে বালিতে ২১:১০ মিনিটে পৌঁছবে। এছাড়াও, হাওড়া – মাসাগ্রাম ইএমইউ লোকাল, ৩৬০৮৭ বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হবে। বর্ধমান – হাওড়া ইএমইউ স্পেশাল (০৩০৯৬) রাত ১০:১০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে রাত ১২:৩৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে।
৫৩০০২ আজিমগঞ্জ – হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল (যা রাত ১:২১ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে) ১৫.১১.২০২৬ থেকে ২১.১১.২০২৬ তারিখ পর্যন্ত ব্যান্ডেল ও হাওড়ার মধ্যবর্তী সমস্ত স্টেশনে থামবে। ৩৭৯২৪ কাটোয়া – হাওড়া ইএমইউ লোকাল (যা বিকেল ৫:০৪ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে) ১৫.১১.২০২৬ থেকে ২০.১১.২০২৬ তারিখ পর্যন্ত ব্যান্ডেল ও হাওড়ার মধ্যবর্তী সমস্ত স্টেশনে থামবে (Indian Railways)।












