একই দিনে একাধিক টিকিট কাটতে পারবেন মহিলারা? আধার নিয়ে নতুন উদ্যোগ

Published on:

Published on:

NBSTC Aadhaar-based system to curb ticket manipulation

বাংলা হান্ট ডেস্ক: সরকারি বাসে মহিলাদের যাতায়াত ব্যবস্থা বর্তমানে ফ্রি রয়েছে। আর এই ফ্রি যাতায়াত ব্যবস্থার সুযোগ নেই অধিকাংশ মহিলাই এর অপব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। দূরপাল্লার ভার্সেস সিড বুকিং করেও সফর করছেন না অনেকে। অথবা দূরের গন্তব্যের টিকিট কেটে মাঝ পথে বাস থেকে নেমে যাচ্ছেন যাত্রী। এটা আত্মিক ক্ষতি হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC)।

টিকিটের কারচুপি রুখতে আধার-নির্ভর ব্যবস্থা (NBSTC)

আর এবার সেই ক্ষতি এ ঠেকাতেই এনবিএসটিসি (NBSTC) যাত্রীদের আধার কার্ড চিহ্নিতকরণে প্রক্রিয়ায় শুরু করছেন। রাজ্যে নতুন সরকার দায়িত্ব আসার পর থেকে মহিলাদের বাস যাত্রা ফ্রি করে দেন। দূরপাল্লার বাসের ক্ষেত্র মহিলা যাত্রীদের ভাড়া দিতে হয় না। গত ১ জুন থেকে এই পরিষেবা চালু হয়েছে।

এম বি এস টি সি তে এই সুবিধা পাওয়া যাচ্ছে। নিগম সূত্রের খবর অনুযায়ী, পরিষেবা চালুর পর প্রথম সপ্তাহে অর্থাৎ আট জুন পর্যন্ত, পাঁচ লক্ষ ৭ হাজারের বেশি মহিলা বিনামূল্যে যাতায়াত করেছিলেন। পয়লা জুন থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ৮০ লক্ষের বেশি। কিন্তু এই সুযোগের অবব্যবহার করা হচ্ছে বলে নিগমের হিসেবে ধরা পড়েছে। অনলাইন বুকিং প্ল্যাটফর্ম থেকে এক সঙ্গে একাধিক বাসের আসন সংরক্ষণ করে শেষ পর্যন্ত একটি বাসে যাত্রা করছেন একজন যাত্রী। অপরদিকে বাসের বুকিং ও বাতিল করছেন না। যার ফলে কাগজে কলমে আসন ভর্তি থাকলেও বাস্তবে ফাঁকা যাচ্ছেন সেই বাসের একাধিক সিট।

NBSTC Aadhaar-based system to curb ticket manipulation

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই সোনার দামে স্বস্তি, কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে আজকের রেট কত?

যারা সফর করছেন তাদের ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। বাসস্ট্যান্ড বা ডিপো থেকে আধার কার্ড দেখিয়ে টিকিট নাওয়া কিংবা বাসে উঠে টিকিট সংগ্রহ করা কিছু মহিলা যাত্রী বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর টিকেট কাটলেও মাঝপথে নেমে যাচ্ছেন অনেকে। আমার নির্দিষ্ট গন্তব্যের টিকিট না কেটে দূরবর্তী গন্তব্যের টিকিট কেটে মাঝ পথে নেমে যাওয়ার ঘটনাও ঘটেছে।

এর ফলে ফাকা থেকে যাওয়া আসন গুলিতে অন্যযাত্রী বিশেষ করে পুরুষ যাত্রীরা উঠে পড়লে ভাড়া পেতে এন বি এস টি সি (NBSTC)। ইচ্ছুক মহিলা যাত্রীরাও সফর করতে পারতেন যাঁদের প্রয়োজন ছিল। কিন্তু ফ্রি পরিষেবার মারপ্যাঁচে আর্থিক ক্ষতির মুখে পড়ছে নিগম। বিনামূল্যে বুকিং হওয়ায় এই প্রবণতা বাড়ছে বলে মনে করছেন নিগম কর্তারা। পাশাপাশি,এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় বলেন, ‘যাত্রীদের নির্দিষ্ট ভাবে বুকিং করে যাত্রা করার অনুরোধ করব। সকলেরই আরও একটু সচেতন হওয়া প্রয়োজন।’