১ লক্ষ ১০ হাজার চিকিৎসককে নিয়ে স্বাস্থ্য ভবনের নয়া সিদ্ধান্ত! ডাক্তারদের ডিগ্রি নিয়ে বড়সড় পরীক্ষা

Published on:

Published on:

Bengal Doctor Degree Verification by West Bengal Health Department

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভুয়ো চিকিৎসক এবং জাল ডিগ্রি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এক চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতার নথি সামনে আসতেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। অভিযোগ, মাত্র এক বছরের ব্যবধানে তিনি হোমিওপ্যাথি এবং MBBS, দুই ধরনের ডিগ্রি পেয়েছেন। এই ঘটনা সামনে আসার পরেই রাজ্যের প্রায় ১ লক্ষ ১০ হাজার অ্যালোপ্যাথি চিকিৎসকের নথি নতুন করে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর (West Bengal Health Department)।

West Bengal Health Department : এক বছরের ব্যবধানে দুই ডিগ্রি! কীভাবে সম্ভব?

ঘটনাটি কলকাতার এক চিকিৎসককে ঘিরে। বর্তমানে তিনি ডায়াবিটিস বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখেন। তাঁর নথি অনুযায়ী, ২০০১ সালে তিনি হোমিওপ্যাথির DHMS ডিপ্লোমা পাশ করেন। এরপর রাজ্য হোমিওপ্যাথি কাউন্সিলে নাম নথিভুক্ত করেন। কিন্তু তার ঠিক পরের বছর, অর্থাৎ ২০০২ সালে MBBS পাশ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও নাম লেখান।

Swasthya Bhawan Issues Strict Guidelines for Birth and Death Certificate Corrections

এই ঘটনা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। এক বছরে কী ভাবে দুটি আলাদা চিকিৎসা পদ্ধতির ডিগ্রি পাওয়া সম্ভব? কী ভাবেই বা দুটি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নম্বর পেলেন ওই চিকিৎসক? বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্য ভবন এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলে তৎপরতা শুরু হয়েছে।

 আরও পড়ুনঃ ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হবে লোকসভার আসন! ডিসেম্বরেই কি পাশ হবে নতুন বিল?

১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের নথি পরীক্ষা

এই ঘটনার পর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না স্বাস্থ্য দপ্তর (West Bengal Health Department)। রাজ্যের প্রায় ১ লক্ষ ১০ হাজার নথিভুক্ত অ্যালোপ্যাথি চিকিৎসকের ডিগ্রি ও রেজিস্ট্রেশনের কাগজপত্র পরীক্ষা করা হবে। প্রত্যেক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বরও নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে।

স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Department) আশঙ্কা, রাজ্যে এমন আরও অনেক চিকিৎসক থাকতে পারেন, যাঁদের ডিগ্রি বা শংসাপত্র নিয়ে প্রশ্ন রয়েছে। তাই কারও নথিতে কোনও গরমিল আছে কি না, তা খুঁজে বের করতেই এই উদ্যোগ। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, এই যাচাইয়ের কাজের মাধ্যমেই ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করা যাবে।

জাল ডিগ্রি নিয়ে কী অভিযোগ?

অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিংহোমসের সম্পাদক রাজীব পাণ্ডেও এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। তাঁর কথায়, মাত্র এক বছরের মধ্যে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির দুটি ডিগ্রি পাওয়া সম্ভব নয়। তাই ওই চিকিৎসক কী ভাবে দুটি কাউন্সিলে রেজিস্ট্রেশন পেলেন, তা নিয়ে তদন্ত হওয়া দরকার।

রাজীব পাণ্ডে আরও অভিযোগ করে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ওটি টেকনিশিয়ান-সহ অন্য কিছু ব্যক্তি ভুয়ো ডিগ্রি এবং অন্য রাজ্যের জাল শংসাপত্র দেখিয়ে চিকিৎসা করছেন। মোটা টাকার বিনিময়ে তাঁরা মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনও পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ।

তাঁর মতে, এই কাজের পিছনে একটি বড় চক্র রয়েছে। তাই শুধু ভুয়ো চিকিৎসকদের খুঁজে বের করলেই হবে না, কারা এই চক্র চালাচ্ছে, সেটাও তদন্ত করে দেখা দরকার। এই কারণে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি (West Bengal Health Department)।