পাত্রীর সঙ্গে দুবাই যোগের গুঞ্জন! দেবাংশু ভট্টাচার্যের হবু স্ত্রী কে? জানুন পরিচয়

Published on:

Published on:

Debangshu Bhattacharya got engaged who is his would be wife

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটে পরাজয়ের পর রাজনীতির ময়দান থেকে কার্যত উধাও দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। বিগত কয়েক মাসে তৃণমূলে (TMC) ভাঙন, দলের নাম-প্রতীক ফ্রিজ হওয়ার মতো একাধিক ঘটনা ঘটলেও তিনি এসব থেকে নিজেকে দূরে রেখেছেন। এর মাঝেই আচমকা বাগদানের খবর শেয়ার করলেন যুব নেতা। এরপর থেকে অনেকেরই কৌতূহল, দেবাংশুর হবু স্ত্রী কে?

দেবাংশু ভট্টাচার্যের হবু স্ত্রী কে? | (Debangshu Bhattacharya)

রবিবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের মাধ্যমে বাগদানের খবর শেয়ার করেন দেবাংশু। রিলেশনশিপ স্ট্যাটাস বদলে লেখেন ‘Engaged’। যদিও কার সঙ্গে আংটি বদল করেছেন, পাত্রী কে, এসব কিছুই খোলসা করেননি তিনি।

Debangshu Bhattacharya would be wife

তবে দেবাংশুর হবু স্ত্রী কে, এই নিয়ে নানা দিক থেকে নানা খবর চাউর হতে শুরু করেছে। সূত্র উদ্ধৃত করে একটি রিপোর্টে দাবি, যুব নেতার হবু স্ত্রী দুবাই নিবাসী। বিমান সংস্থায় চাকরি করেন তিনি। বাড়ি হুগলির উত্তরপাড়ায়।

আরও পড়ুনঃ ‘বিজেপি ক্ষমতায় না এলে..’, রত্না দেবনাথের মন্তব্যের পরই মুখ খুললেন অর্জুন-দিলীপ

আরেকটি সূত্র উদ্ধৃত করে আবার দাবি, দেবাংশুর হবু স্ত্রী খড়দার এক ছাত্রনেত্রী। যদিও সেই তরুণীর কাছে সংবাদমাধ্যমের তরফে একাধিক ফোন গেলে তিনি বিষয়টি অস্বীকার করেছেন বলে খবর।

এদিকে গতকাল দেবাংশু নিজের বাগদানের খবর শেয়ার করার পরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “Congratulations”। কেউ আবার লিখেছেন, “নজর যেন না লাগে।“

অন্যদিকে রাজনীতির বিষয়ে বলা হলে, ছাব্বিশের বিধানসভা ভোটে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেয়েছিলেন দেবাংশু। তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে তাঁর উপর আস্থা রেখেছিল দল। যদিও শেষমেষ জয়ের মুখ দেখতে পাননি তিনি। বিজেপি প্রার্থী সুবীর নাগের কাছে ৪০ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন।

এরপর তৃণমূলে ভাঙন, মমতা শিবির ও ঋতশিবিরের মধ্যে নাম-প্রতীক নিয়ে দড়ি টানাটানি থেকে নাম-প্রতীক ফ্রিজ হয়ে যাওয়া, একাধিক ঘটনা ঘটলেও দেবাংশুকে রাজনীতির ময়দানে দেখা যায়নি। তিনি কোন তৃণমূলে আছেন সেটাও স্পষ্ট নয়। এসবের মাঝেই ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন এই যুব নেতা।