বাংলাহান্ট ডেস্ক : বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি এবং নমিত মালহোত্রার মেগা বাজেট ছবিটি মুক্তির আগে থেকেই প্রত্যাশা বাড়িয়ে তুলেছিল। সেই প্রত্যাশা পূরণ করে মুক্তির দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে কার্যত ঝড় তুলে দিয়েছে রামায়ণ (Ramayana)। একের পর এক রেকর্ড গড়েই চলেছেন রণবীর। এমনকি মুক্তির পর দ্বিতীয় রবিবারেই এটি সর্বোচ্চ আয়কারী বলিউড ছবিতে পরিণত হয়।
বিদেশেও ঝড় তুলেছে ‘রামায়ণ’ (Ramayana)
শুধু দেশের বাজারেই নয়, বিদেশেও ভালো ব্যবসা করেছে রামায়ণ। মুক্তির ১২ তম দিনেও দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভালো টাকা আয় করেছে। বর্তমানে ছবির বিশ্বব্যাপী মোট আয় ১৪৩৭ কোটি টাকারও বেশি। দেশীয় বক্স অফিসে ১২ তম দিনে সব ভাষা মিলিয়ে ছবিটির নেট আয় ৩২ কোটি টাকা।

কোন সংস্করণের কত আয়: ছবির (Ramayana) হিন্দি সংস্করণ আয় করেছে ২৩.৭৫ কোটি টাকা। অন্যদিকে মালয়ালম সংস্করণটি ২.৮৫ কোটি টাকা, কন্নড় সংস্করণটি ২ কোটি টাকা, তামিল সংস্করণটি ১.৯০ কোটি টাকা, তেলুগু সংস্করণটি ১.৫০ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন : দোকানের মতো পারফেক্ট চা বানাতে জানুন দুধ-জলের সঠিক অনুপাত
কত আয় ছবির: ছবির মোট ভারতীয় আয় পৌঁছেছে ৯৪৭.২৫ কোটি টাকায়। ভারতে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৭৯২.৬০ কোটি টাকায়। সব মিলিয়ে দেশে এবং গোটা বিশ্বেই চলছে ‘রাম’ যুগ।
আরও পড়ুন : মাছ মাংস নয়, সম্পূর্ণ নিরামিষ ছানার কালিয়া রাঁধুন এভাবে, সবাই হাত চেটে খাবে
প্রসঙ্গত, প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে রামায়ণ এর প্রথম পার্ট। দ্বিতীয় পার্টের বাজেটও একই রকম বলে জানা যাচ্ছে। প্রথমে জানা গিয়েছিল, ২০২৭ এর দীপাবলিতে মুক্তি পাবে দ্বিতীয় পর্ব। কিন্তু হঠাৎ করেই দ্বিতীয় পার্টের মুক্তির তারিখ পিছিয়ে করা হয়েছে ২০২৮ এ।












