জীবনের সবথেকে বড় ‘প্র্যাঙ্ক’, উদয়ের গাড়িতে কার্তিক রাখল ‘পরিণীতা’ টিম

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালে অনস্ক্রিন স্ত্রী পারুলকে চোখে হারালেও বাস্তবে কিন্তু ঘোরতর সংসারী ‘রায়ান’ ওরফে উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে কয়েক বছর আগেই গাঁটছড়া বেঁধেছেন তিনি। টলিপাড়ার মিষ্টি জুটির এই লাল নীল সংসারে হঠাৎ হাজির এক বিশেষ অতিথি। কার্তিক পুজোর আগে এবার উদয়ের গাড়িতে কার্তিক ফেলল টিম ‘পরিণীতা’।

উদয়ের (Uday Pratap Singh) গাড়িতে কার্তিক রাখল টিম পরিণীতা

অত্যন্ত প্রাণোচ্ছল, হাসিখুশি মেজাজের মানুষ উদয়। সহকর্মীদের সঙ্গে খুনসুটি চলতেই থাকে তাঁর। কিন্তু কার্তিক পুজোর আবহে উদয়ের সঙ্গেই হয়ে গেল ‘প্র্যাঙ্ক’। উদয়ের গাড়িতে চুপিচুপি কার্তিক ঠাকুর বসিয়ে দেয় পরিণীতার টিম। কিন্তু উদয় (Uday Pratap Singh) বেকুব বনলেও বেশ মজা পেয়েছেন অনামিকা।

Team parineeta left kartik in uday pratap singh car

কী জানালেন অনামিকা: এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ‘জীবনের বড় প্র্যাঙ্কটা আজ উদয়ের সঙ্গে হয়েছে। আজ শুটিং থেকে ফেরার সময় ওর গাড়িতে কার্তিক ঠাকুর রাখা হয়েছে। যে ছেলেটা জীবনে সবার সঙ্গে প্র্যাঙ্ক করেছে, আজ তার সঙ্গে সবথেকে বড় প্র্যাঙ্ক করে দিয়েছে টিম পরিণীতা’।

আরও পড়ুন : দু সপ্তাহেই পার ১৪৩৭ কোটি! ঝড়ের গতিতে এগোচ্ছে ‘রামায়ণ’

কবে হবে পুজো: তিনি আরও বলেন, এত রাতে পুরোহিত জোগাড় না হওয়ায় আগামীকাল পুজো করবেন। নবদম্পতির বাড়িতে সাধারণত কার্তিক রাখা হয় শীঘ্রই সন্তান আগমনের শুভকামনা জানানোর জন্য। তবে অনামিকা আগেভাগে জানিয়ে দিয়েছেন, এত তাড়াতাড়ি বাচ্চা হবে না।

আরও পড়ুন : জলসায় নতুন সিরিয়াল, প্রকাশ্যে সময়সূচী, কার কপাল পুড়ল?

অনামিকা জানিয়েছেন, আগামীকাল তাঁর লেট কল টাইম। সকালে সময় পাবেন হাতে। তাই সকালেই পুজোর সমস্ত ব্যবস্থা করবেন। আগামী তিন বছর তাঁর বাড়িতে পূজিত হবেন কার্তিক।