পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে CBI স্ক্যানারে সুজিত বসু! বড় আবেদন মঞ্জুর করল আদালত

Published on:

Published on:

CBI to interrogate Sujit Bose in Municipality recruitment scam

বাংলা হান্ট ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। গত মে মাসে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এবার এই মামলায় তৎপরতা বাড়াল সিবিআই (CBI)। বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই আবেদন মঞ্জুর হয়েছে।

পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে সুজিত বসু | (Sujit Bose)

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী। গত জুলাই মাসে সুজিতের পাশাপাশি তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অভিযোগ, পুরসভার নানা পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ ও দুর্নীতির টাকা নানা ব্যবসায়িক সংস্থায় খাটিয়েছেন।

Sujit Bose

এবার এই একই মামলায় সুজিতকে জিজ্ঞাসাবাদ করতে তৎপর সিবিআই। ইতিমধ্যেই তাঁদের আবেদন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত। তবে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা কবে জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের রেগুলার পেনশন বেড়ে হতে পারে ৬৭ শতাংশ! একধাক্কায় ১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব

এদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর থেকেই জেলবন্দি সুজিত বসু। দুর্গাপুজো থেকে দীপাবলি, সব উৎসবই তাঁর গারদের অন্ধকারে কেটেছে। গ্রেফতারির পর থেকে জামিন চেয়ে একাধিকবার নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে কোথাও স্বস্তি পাননি। তদন্তের দিকে নজর রেখে গত অক্টোবর মাস অবধি একাধিকবার প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।

এবার এই মামলায় তৎপরতা বাড়িয়েছে সিবিআই। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে সুজিতের পরিবারের সদস্যরা জেরার মুখে পড়েছেন। পাশাপাশি রাজ্যের নানা পুরসভার কর্মী, প্রাক্তন পদাধিকারী ও সরকারি আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এবার প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি সুজিতকে জিজ্ঞাসাবাদ করতে উদ্যোগী সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁদের আবেদন মঞ্জুর হয়েছে। জেলে গিয়ে কবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় সেটাই দেখার।