‘স্বাস্থ্য সাথী’ নিয়ে বেনজির পদক্ষেপ! অস্তিত্বই মুছে দিল সরকার

Published on:

Published on:

Swasthya Bhawan building name change from Swasthya Sathi to Swasthya Bhawan II

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে চালু হওয়া জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বহু মানুষ। পাশাপাশি স্বাস্থ্য দফতরের একটি ভবনের (Swasthya Bhawan) নামও ছিল ‘স্বাস্থ্য সাথী’ (Swasthya Sathi)। এবার সেটাই বদলে দিল রাজ্য সরকার।

বদলে গেল স্বাস্থ্য দফতরের দ্বিতীয় ভবনের নাম | (Swasthya Bhawan)

স্বাস্থ্য দফতরের দ্বিতীয় ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর রয়েছে। এতদিন অবধি সেই ভবনের নাম ছিল ‘স্বাস্থ্য সাথী’। তবে এবার সেই নাম বদলে ‘স্বাস্থ্য ভবন ২’ করে দেওয়া হয়েছে। বিল্ডিংয়ের মাথায় জ্বলজ্বল করছে কমলা ফলকে লেখা নতুন নাম।

Swasthya Bhawan

এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “একটা স্বাস্থ্য দফতরের দু’টি ভবন রয়েছে। এটা এক ও আরেকটি দুই, এটাই তো নাম। এখন আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে। আমরা কিন্তু ভবনের নাম ‘আয়ুষ্মান ভারত ভবন’ দিইনি। প্রশাসন অত্যন্ত স্বচ্ছ। আলাদা করে কোনও ভাবে বিজ্ঞাপন দিতে হয় না। পিছনে আরও একটি ভবন তৈরি হচ্ছে। সেটার নাম স্বাস্থ্য ভবন ১, স্বাস্থ্য ভবন ২, স্বাস্থ্য ভবন ৩, যেমন নাম হয় হবে।“

আরও পড়ুনঃ দুই শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের টাকা! বেকারভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর স্বাস্থ্যসাথীর জায়গায় দু’টি স্বাস্থ্যবিমা প্রকল্প চালু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনায় যুক্ত হয়েছে বাংলা। তৃণমূল আমলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বাংলায় চালু হয়নি। তবে পালাবদল হতেই আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পেতে শুরু করেছে রাজ্যবাসী।

পাশাপাশি রাজ্যের যেসব নাগরিক আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা এনেছে রাজ্য সরকার। এই দুই প্রকল্প চালু হওয়ার সময়েই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, উপভোক্তারা ধাপে ধাপে নতুন দুই প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর যখন দেখা যাবে পরিষেবায় কোনও সমস্যা নেই, তখন আস্তে আস্তে স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে। ততদিন অবধি তিনটি প্রকল্প একসঙ্গে চলবে।

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর স্বাস্থ্য দফতর থেকে স্বাস্থ্য সাথী নাম সরিয়ে দিল রাজ্য সরকার। এতদিন যে ভবনের নাম ‘স্বাস্থ্য সাথী’ ছিল, এবার থেকে তা ‘স্বাস্থ্য ভবন ২’ নামে পরিচিত হবে।