ধনেপাতা ফ্রিজে ভরলে দুদিনেই শুকিয়ে কালো, কীভাবে দীর্ঘদিন থাকবে টাটকা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শীতের হরেক রকম সবজির মধ্যে ধনেপাতার জনপ্রিয়তাই আলাদা। সামান্য ধনেপাতা যেকোনো তরকারির স্বাদ বাড়িয়ে দিতে পারে। বাজারে এইসময় প্রচুর ধনেপাতা (Kitchen Hacks) পাওয়া যাচ্ছে, কিন্তু বাড়িতে নিয়ে আসলে কিছুদিনের মধ্যেই শুকিয়ে কালো হয়ে যায়।

দ্রুত শুকিয়ে যায় ধনেপাতা (Kitchen Hacks)

বেশি করে ধনেপাতা কিনে ঢুকিয়ে রেখেছেন ফ্রিজে। এদিকে কিছুদিন পরেই তা শুকিয়ে কালো। শেষমেষ তা ফেলেই দিতে হয়। এই সমস্যার সমাধান কী? ধনেপাতা ফ্রিজে কীভাবে রাখলে তা দীর্ঘদিন টাটকা থাকবে?

Kitchen hacks to keep coriander leaves fresh

ধোবেন না ধনেপাতা: বাজার থেকে ধনেপাতা এনে তা ধোবেন না। পাতার গায়ে জল লেগে থাকলে তা দ্রুত পচে যায়। বাজার থেকে আনা ধনেপাতা ভালো করে বেছে নিন। তারপর তা না ধুয়েই ঢুকিয়ে রাখুন ফ্রিজে। ধুয়ে ফেললেও জল শুকিয়ে তারপর ঢোকান ফ্রিজে।

আরও পড়ুন : বাইরে মুচমুচে, ভেতরে নরম, ৪ টে উপকরণ থাকলেই হবে এই সুস্বাদু পিঠে

এভাবে রাখুন ফ্রিজে: একটি এয়ারটাইট পাত্রে টিস্যু পেপার বিছিয়ে তার উপর রাখুন ধনেপাতা। এবার ধনেপাতার উপরে আরও একটি টিস্যু পেপার রেখে ঢাকনা বন্ধ করে দিন। টিস্যু পেপারে ধনেপাতার (Kitchen Hacks) অতিরিক্ত জলীয় ভাব শোষণ করে নেয়। এতে ধনেপাতা অনেকদিন টাটকা থাকে। প্লাস্টিক ব্যাগে ভরে ধনেপাতা ফ্রিজে রাখবেন না। এতে ব্যাগের মধ্যে জলীয় বাষ্প তাড়াতাড়ি জমে।

আরও পড়ুন : তেল চপচপে কচুরি নয়, কড়াইশুঁটি দিয়ে বানান রুটি, একফোঁটাও লাগবে না তেল

এয়ার টাইট পাত্রটি দু তিন দিন অন্তর খুলে দেখুন টিস্যু পেপার ভিজে গিয়েছে কিনা। ভিজে থাকলে তা পালটে দিন। একটি বড় পাত্রে ধনেপাতা ভরে রাখুন। পাতার দিকগুলি পাত্রের নীচের দিকে থাকবে। এবার একটি ছোট কাঁচের পাত্রে জল নিয়ে পাতার উপরে পাত্রটি রেখে শিকড়গুলি ডুবিয়ে দিন জলে। এভাবে দীর্ঘদিন